ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাট আক্কেলপুর সড়কে ইট বোঝাই পাওয়ার ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি চাপায় মিঠুন হোসেন দয়াল নামে এক তরুণ হেলপার নিহত হয়েছেন।
এছাড়া ট্রলিটি খাদে পড়ে আহত হয়েছেন হাসান৷ শনিবার দিকে, উপজেলার কৃষ্ণকোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিঠুন হোসেন দয়াল উপজেলার নওজোর গ্রামের বাবুর ছেলে। আহত হাসান নিহত মিঠুন হোসেনের দয়ালের আপন ভাই।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্যালো ইঞ্জিন চালিত ট্রলিতে ইট নিয়ে আক্কেলপুর তিলকপুর থেকে রায়কালীর দিকে যাচ্ছিলেন । মিঠুন সে গাড়ির হেলপার ও তার ভাই হাসান গাড়ি চালাচ্ছিলেন। পথে কৃষ্ণকোলা এলাকায় ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে, এতে দুই ভাই আহত হন। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে আক্কেলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মিঠুনকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু বক্কর সিদ্দিক৷
Leave a Reply