1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পাঁচবিবিতে মেয়র প্রমিলা কাপ ফুটবল টুর্নামেন্ট - Bangladesh Khabor
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় অস্ত্র-গুলিসহ যুবক আটক কু‌ষ্টিয়ায় বিএনপির নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ, মটরসাইকেল ফে‌লে পালা‌লো দুর্বৃত্তরা সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ধানের শীর্ষের উঠান বৈঠক অনুষ্ঠিত গোপালগঞ্জ-২ আসনে গণফোরাম মনোনীত প্রার্থীর গণসংযোগ ও উঠান বৈঠক সোনারগাঁয়ে জিয়াউর রহমান স্মৃতি নাইট ডিগবার ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত গোপালগঞ্জ-২ আসনে জাকের পার্টি মনোনীত এমপি প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত আমরা আপনাদেরকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়বো : ১১ দলীয় জোটের প্রার্থী উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্প গড়ে তুলতে চায় বিএনপি: তারেক রহমান জাতির ধাক্কায় কেউ কেউ এখন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলছে: জামায়াত আমির এবার ভোট চুরি করতে এলে সেনাবাহিনী চামড়া লাল করে দেবে: হাসনাত

পাঁচবিবিতে মেয়র প্রমিলা কাপ ফুটবল টুর্নামেন্ট

  • Update Time : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ২৭০ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাটের পাঁচবিবিতে মেয়র প্রমিলা কাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়।
চূড়ান্ত খেলায় ঠাকুরগাঁও জেলার রানী সংঘ একাদশ ১-০ গোলে রংপুর জেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শ্বাসরুদ্ধকর এই খেলায় রানী সংঘ দলের একমাত্র গোলটি করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় ঈশিতা।
ফুটবল একাডেমীর আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম।
বিশেষ অতিথি, জয়পুরহাট জেলা জজ কোটের জিপি এ্যাডঃ মোমিন আহম্মেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম হক্কানী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু সাঈদ আল মাহবুব চন্দন, সাবেক চেম্বার অব কর্মাসের সভাপতি আব্দুল হাকিম মন্ডল, জেলা মহিলা আওয়ামীলীগের সম্পাদক সাবিনা আক্তার চৌধুরী, প্যানেল মেয়র নূর হোসেন, ক্রীড়া সংস্থার সহ-সভাপতি বাবু মনোরঞ্জন দাস রতন ও সম্পাদক এ.টি.এম জাহিদুর রহমান রানা প্রমুখ।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স দলকে পুরষ্কার প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। এ টুর্নামেন্টে রাজশাহী বিভাগে ৮টি ফুটবলদল অংশগ্রহন করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION