1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় বাদ পড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন - Bangladesh Khabor
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
‘সরকার ৪ মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে’ ইসলামে বিভেদ-হানাহানির কোনো স্থান নেই: প্রধানমন্ত্রী ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে ৪ সমঝোতা স্মারক সই গোপালগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রমের ২য় দিন সম্পন্ন সোনারগাঁয়ে সিনহা স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ও ৩০ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক সুন্দরগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে নিভে গেল দুটি শিশুর প্রাণ, শোকে স্তব্ধ গ্রাম

কোটালীপাড়ায় বাদ পড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন

  • Update Time : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ২৮১ জন পঠিত

শাহ আলম মিয়া, কোটালীপাড়া : বিখ্যাত হেমায়েত বাহিনীর বাদ পড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্তকরণ উপলক্ষ্যে গোপালগঞ্জের কোটালীপাড়ায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় হেমায়েত বাহিনীর স্মৃতি জাদুঘর মিলনায়তনে এ সংবাদ সম্মেলন আয়োজন করেন হেমায়েত বাহিনীর বাদ পড়া প্রকৃত মুক্তিযোদ্ধাবৃন্দ।

এ সময় সাকেব ইউপি সদস্য মুক্তিযোদ্ধা রেজাউল হক খান লিখিত বক্তব্য পাঠ করে বলেন- ১৯৭১ সালের ৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে দেশ মাতৃকার টানে যুদ্ধে অংশগ্রহন করি, স্থানীয় ভাবে প্রশিক্ষণ গ্রহন করে হেমায়েত বাহিনীতে অনেক যুদ্ধ করি, ১৬ ডিসেম্বর চুড়ান্ত বিজয় অর্জনের মধ্য দিয়ে আমরা নিজ নিজ পেশায় ফিরে যাই, কিন্তু স্বাধীনতার ৫১ বছর পরেও মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হতে পারি নাই।

তিনি আরো বলেন, কিছুদিন পূর্বে মহামান্য হাইকোর্ট কর্তৃক রীট পিটিশন নং-যথাক্রমে ১৩৭৯৩/১৫ এবং ১১২৩/১৬ এর মাধ্যমে মুক্তিযোদ্ধা স্বীকৃতি স্বরূপ আদেশ পাওয়া ও অবগতির পরও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) কর্তৃক আমাদেরকে তালিকাভুক্তি করা হয় নাই।

এ সময় তিনি মহামান্য হাইকোর্ট কর্তৃক রুলজারির রীট পিটিশনে বর্ণিত বাদ পড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের সরকারি ভাবে তালিকা প্রনয়ন, যথারীতি মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা প্রদানের ব্যবস্থা এবং মুক্তিযোদ্ধাদের জন্য সরকারি ঘোষণা মোতাবেক সুযোগ সুবিধার ব্যবস্থা করার দাবি জানান।

উক্ত সংবাদ সম্মেলনে প্রাক্তন কমান্ডার হাজি শামসুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- প্রাক্তন ডিপুটি কমান্ডার আবুল কালাম দাড়িয়া।

আরো উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা- আঃ মান্নান মোল্লা, সালাম মোল্লা, বাদশা মিয়া তালুকদার, লাল চাদ সরদার, আজিজুল হক খান, রমেশ বিশ্বাস, কাজী গাউসুল হক সহ বিভিন্ন এলাকা থেকে আগত বাদ পড়া প্রকৃত মুক্তিযোদ্ধা ও এলাকার গন্যমান্য গন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION