1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প - Bangladesh Khabor
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে উন্মুক্ত প্রস্তাব আহ্বান সাবেক এমপির বাসা থেকে গ্রেফতার, রিমান্ডে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বুধবার কুষ্টিয়ায় ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড নিউগিনি প্রপার্টিজে হামলা জামাতা গ্রেপ্তারের ঘটনায় বিবৃতিতে যা বললেন জামায়াতের এমপি গোবিপ্রবি উপাচার্যের একাডেমিক ভবন পরিদর্শন কোটালীপাড়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে কমিটি গঠনে অনিয়মের অভিযোগ:ক্ষুদ্ধ এলাকাবাসী দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদের রিট

কোটালীপাড়ায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প

  • Update Time : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ৩০৪ জন পঠিত

কোটালীপাড়া প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ফ্রি মেডিক্যাল ক্যাম্প থেকে দরিদ্র মানুষকে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। শুক্রবার স্বর্গীয় সতীশ চন্দ্র হালদার(সাবেক এম.সি.এ)-এর জন্মভূমি উপজেলার ১০নং শুয়াগ্রাম ইউনিয়নের নারায়নখানা বাজারে এ মেডিক্যাল ক্যাম্প পরিচালিত হয়।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান যজ্ঞেশ্বর বৈদ্য অনুপ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পটির উদ্বোধন করেন।

চিকিৎসা নিতে আসা একাধিক ব্যাক্তি জানান, গ্রামীণ জনপদে বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে পারছি ইউনিয়ন চেয়ারম্যানের কার্যক্রমের কারণে। এটি একটি খুবই ভালো উদ্যোগ। আমরা চেয়ারম্যান অনুপের দীর্ঘায়ু কামনা করছি।

উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নে চেয়ারম্যান যজ্ঞেশ্বর বৈদ্য অনুপ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দেশের প্রত্যন্ত এলাকার গরীব, অসহায় ও খেটে খাওয়া মানুষের কাছে মানসম্মত চিকিৎসা পৌঁছে দেওয়া। তার স্বপ্ন পূরণে এই ক্যাম্পের আয়োজন। পর্যায়ক্রমে ইউনিয়নব্যাপী এই কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর খান, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষ্ণ কান্ত বাইন(লর্ড), খান ফার্মেসী এর পরিচালক ডাক্তার ফিরোজ খান সহ স্থানীয় বিভিন্ন শ্রেনীপেশার জনসাধারণ এ সময় উপস্থিত ছিলেন।

এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের মেডিক্যাল অফিসার ডা. আবীর আহমেদ জামান সহ খান ফার্মেসীর সহকর্মীবৃন্দ প্রায় দুই শতাধিক দরিদ্র মানুষকে চিকিৎসাসেবা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION