1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে ১৫ মন ঝাটকা ইলিশসহ ৮ জেলে আটক - Bangladesh Khabor
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
‘সরকার ৪ মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে’ ইসলামে বিভেদ-হানাহানির কোনো স্থান নেই: প্রধানমন্ত্রী ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে ৪ সমঝোতা স্মারক সই গোপালগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রমের ২য় দিন সম্পন্ন সোনারগাঁয়ে সিনহা স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ও ৩০ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক সুন্দরগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে নিভে গেল দুটি শিশুর প্রাণ, শোকে স্তব্ধ গ্রাম

বাউফলে ১৫ মন ঝাটকা ইলিশসহ ৮ জেলে আটক

  • Update Time : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ৩০৪ জন পঠিত
কহিনুর বেগম, বাউফল : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় পরিবহনের সময় একটি ট্রলার থেকে ১৫ মন ঝাটকা ইলিশ জব্দ করেছে মৎস্য দপ্তর ও নৌ পুলিশের যৌথ টিম। ওই সময় তারা ৮ জেলেকেও আটক করেন।
রবিবার সকালে তেঁতুলিয়া নদীর লাল চর পয়েন্ট থেকে ওই মাছ জব্দ এবং জেলেদের আটক করা হয়।
আটককৃতরা হলেন মো. জাফর (৩০), জামাল উদ্দিন (৩৫), জামাল হাওলাদার (২৮),  রাজু গাজী (২০), মো. মহাসিন (১৮), মো. পারভেজ (১৮), মো. শামীম (১৮) ও মো. বাসেদ (৫৫)। আটককৃত সকলেই ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলার বাসিন্দা।
উপজেলার কালাইয়া ইউপির নৌ ফাড়ি ইনচার্জ লুৎফর রহমান জানান, শনিবার রাতে অবৈধ জাল ও ঝাটকা বিরোধী অভিযানে নামে নৌ পুলিশ ও মৎস্য দপ্তরের যৌথ টিম।
রোববার সকালে তাদের আটক করে ফাড়িতে নিয়ে আসা হলে দুপুর ১২টায় ফাড়ির সামনে ভ্রমনকারী আদালতের ম্যাজিস্ট্রেট বায়জেদুর রহমান আটক জেলেদের প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেন। ওই সময় জব্দকৃত মাছগুলো স্থানীয় এতিম খানা ও অস্চ্ছল পরিবারগুলোর মধ্যে বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION