1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে মাদকসেবনে বাঁধা দেয়ায় দিন-মজুরকে কুপিয়ে জখম  - Bangladesh Khabor
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র সালমান শাহ হত্যা মামলায় কারাগারে ডন ‘তারেক রহমান-নরেন্দ্র মো‌দি একসঙ্গে বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে’ জন্মহার কমাতে চায় সরকার হেফাজত ইসলামকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেব: প্রধানমন্ত্রী একই হামলায় একজনের পর এবার শিবির নেতা  সালাউদ্দিনও চলে গেলেন না ফেরার দেশে ঢাবির গ্রাফিক ডিজাইন বিভাগের চেয়ারম্যান জয়পুরহাটের টুটুল  কোটালীপাড়ায় হাতকড়া হাতে বাবার জানাজায় আ. লীগ নেতা কামাল দ্বিতীয় পদ্মা সেতুর কাজ কবে শুরু হবে? যা বললেন সেতুমন্ত্রী

বাউফলে মাদকসেবনে বাঁধা দেয়ায় দিন-মজুরকে কুপিয়ে জখম 

  • Update Time : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ২৯৪ জন পঠিত
কহিনুর বেগম, বাউফল: পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় মাদক সেবনে বাঁধা দেয়ায় মোঃ আবুল কালাম হাওলাদার (৫০) নামের এক দিনমজুরকে কুপিয়ে জখম করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার ১নং কাছিপাড়া ইউনিয়নের মান্দারবন গ্রামে এ ঘটনা ঘটেছে। গুরুত্বর আহত অবস্থায় আবুল কালামকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই গ্রামের আনজু মিস্ত্রির পরিত্যক্ত বাড়িতে দীর্ঘদিন থেকে মাদক সেবন চলছে। পুলিশ বেশ কয়েকবার ওই আস্তানায় হানাও দিয়েছে। কিন্তু মাদক সেবন বন্ধ হয়নি। শুক্রবার দুপুরে দিনমজুর আবুল কালাম হাওলাদার ওই বাড়িতে গিয়ে মাদকের আসর দেখে ক্ষুব্দ হয়ে মাদক সেবন করতে নিষেধ করেন। এ সময় সজীব, প্রিন্স, রাব্বি ও রাজুসহ ৫/৬ জন যুবক তাকে ধারলো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে।
বিষয়টি স্বীকার করে কাছিপাড়া ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের মেম্বার এনায়েন হোসেন খোকন বলেন, ঘটনার সময় আমি ইউনিয়ন পরিষদে মিটিংয়ে ছিলাম। তিনি বলেন, ওই পরিত্যক্ত বাড়িতে দীর্ঘদিন থেকে মাদক সেবন চলছে।
বাউফল থানার ওসি আল মামুন বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION