1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিরামপুরে এতিমখানার চেক বিতরণে ঘুষ বাণিজ্যের অভিযোগ - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

বিরামপুরে এতিমখানার চেক বিতরণে ঘুষ বাণিজ্যের অভিযোগ

  • Update Time : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ৩১৪ জন পঠিত

মোঃ সাইফুল ইসলাম, দিনাজপুর: দিনাজপুরের বিরামপুর উপজেলায় সরকারি নিবন্ধনকৃত এতিমখানাগুলোতে এতিমদের ক্যাপিটেশন গ্রান্ডের টাকার চেক বিতরণের জন্য উপজেলা সমাজসেবা অফিসের অফিস সহকারী জামাল উদ্দিন ঘুষ বাণিজ্য করছে বলে অভিযোগ উঠেছে।

উপজেলার রতনপুর এতিমখানা মাদ্রাসার শিক্ষক মাজহারুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগে জানান, ঐ এতিমখানার এতিমদের জন্য ২০২২ সালে ৫ লাখ টাকার সরকারী বরাদ্দ অনুমোদন হয়। এই টাকার চেক উপজেলা সমাজসেবা অফিস থেকে এতিমখানায় হস্তান্তরের কথা থাকলেও উপজলো সমাজসেবা অফিসের অফিস সহকারী জামাল উদ্দিন চেক বিতরণের জন্য ২৫ হাজার টাকা ঘুষ দাবী করেন। অভিযোগকারী ঘুষ দিতে অপারগতা প্রকাশ করলে তাকে বেশ কয়েকদিন ঘুরানো হয়। অবশেষে অফিস সহকারী জামাল উদ্দিন ২০ হাজার টাকা ঘুষ নিয়ে ঐ এতিমখানার ৫ লাখ টাকার চেক হস্তান্তর করেছেন।

সমাজসেবা দপ্তরের নিবন্ধনকৃত আরো দুটি এতিমখানা সূত্রে জানা গেছে, জামাল উদ্দিন উপজলোর ১৭টি এতিমখানার প্রায় সবগুলো থেকেই চেক বিতরণ ও কমিটি অনুমোদনের নামে ঘুষ বাণিজ্য করেছেন।

উপজেলা সমাজসেবা অফিসে গিয়ে স্থানীয় সাংবাদিকেরা অভিযুক্ত জামাল উদ্দিনকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি কোন জবাব না দিয়ে অফিস থেকে বেরিয়ে যান।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম জানান, জামাল উদ্দিনের ঘুষ-দুর্নীতির কথা জানতে পেরে তিনি ইতিপূর্বে জামাল উদ্দিনকে সতর্ক করেছেন। এতেও কোন কাজ না হওয়ায় জামাল উদ্দিনকে বদলীর জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আবেদন করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার জানান, তিনি এ বিষয়ে অভিযোগ পেয়েছেন এবং ঘটনাটি তদন্ত করে ব‍্যবস্থা নেওয়ার জন্য দিনাজপুর জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালকের নিকট অভিযোগটি পাঠিয়ে দিয়েছেন।

দিনাজপুর জেলা সমাজসেবা অফিসের উপ-পরচিালক আবু বক্কর সিদ্দিক জানান, তিনি অভিযোগটি পেয়েছেন এবং এ বিষয়ে তদন্ত করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব‍্যবস্থা নেওয়া হবে।

তদন্তের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দিনাজপুর জেলা সমাজসেবা অফিসের সহকারী পরিচালক (কার্যক্রম) মুনির হোসেন জানান, তিনি এক সপ্তাহের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিল করবেন।

এতিমখানায় সরকারি বরাদ্দের টাকার চেক বিতরণে ঘুষ বাণিজ্যের বিষয়টি নিয়ে এলাকার জনসাধারণের মাঝে সমালোচনা শুরু হয়েছে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তার অগোচরে তাঁর অফিসের অফিস সহকারী কিভাবে ঘুষ বাণিজ্যে লিপ্ত হলেন এ বিষয়েও সচেতন মহল প্রশ্ন তুলেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION