1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আ.লীগের আন্তর্জাতিক সম্পাদক-অস্ট্রেলিয়ান হাইকমিশনারের বৈঠক - Bangladesh Khabor
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
অর্থের বিনিময়ে সার ডিলার নিয়োগের অভিযোগ মিথ্যা: চিফ হুইপ ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার, বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ ওপারের উসকানিতে ঢাকায় ‘একটি দলের’ গোপন বৈঠকের যোগসূত্র আছে কি না কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা বাউফলে অগ্নিকাণ্ডে নিঃস্ব কৃষক মোশাররফকে ঘর দিলেন এমপি ড. মাসুদ সারাদেশে হামলা, ভাংচুর ও নৈরাজ্যের প্রতিবাদে মিছিল করেছে কোটালীপাড়া উপজেলা বিএনপি গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন ঢাবিতে আবারও দুটি ককটেল বিস্ফোরণ, অধ্যাপকের গাড়িচালক গুরুতর আহত কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী লীগ ফিরলে যেন ক্ষতি না হয়, তাই শিবির এখন নীরব: নাসির

আ.লীগের আন্তর্জাতিক সম্পাদক-অস্ট্রেলিয়ান হাইকমিশনারের বৈঠক

  • Update Time : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ৪৫৮ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার জেরেমে ব্রুয়ার।

মঙ্গলবার বিকেলে গুলশানে শাম্মী আহমেদের বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। ফেসবুকে বৈঠকের ছবি পোস্ট করে শাম্মী আহমেদ লিখেছেন- অস্ট্রেলিয়ান হাইকমিশনার জেরেমে ব্রুয়ারের সঙ্গে সাক্ষাৎ সবসময়ই আনন্দের।

বৈঠকে অস্ট্রেলিয়ান হাইকমিশনের হেড অব পলিটিক্যাল অ্যাফেয়ার্স অ্যান্ড পাবলিক ডিপ্লোম্যাসি সাশা ব্লুমেন ও আওয়ামী লীগের প্রেসিডিয়াস সদস্য আব্দুর রহমান উপস্থিত ছিলেন বলেও জানিয়েছেন শাম্মী আহমেদ।

বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে তা জানতে চাইলে টেলিফোনে শাম্মী আহমেদ বলেন, এটা সৌজন্য সাক্ষাৎ। মাঝে মাঝেই এমন বৈঠক হয় আমাদের।

ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে শুরু করে রাজপথের বিরোধী দল বিএনপিসহ সব রাজনৈতিক দলের কর্মকাণ্ডেই আগামী সংসদ নির্বাচনের ছায়া এরইমধ্যে পড়তে শুরু করেছে। এ পরিস্থিতিতে কূটনীতিকদের সঙ্গে বৈঠক নিয়ে মানুষের মনে ভিন্ন মাত্রার কৌতূহল রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION