1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ঝালকাঠিতে প্রধান শিক্ষকের নিয়োগ বানিজ্য সহ অপকর্মের প্রতিবাদে মানববন্ধন - Bangladesh Khabor
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কাশিয়ানী উপজেলা সমাজসেবা অফিস ; অফিস খোলা থাকলেও  থাকে না কর্মকর্তা- কর্মচারী হত্যা মামলায় সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের ৫ দিনের রিমান্ড পদ্মায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দাবি সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী গোপালগঞ্জে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ স্বাধীনতা দিবসে ৬টি জাহাজ উন্মুক্ত করল কোস্ট গার্ড কোটালীপাড়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালন “স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভের বেদীতে” শ্রদ্ধা জ্ঞাপন এর মধ্য দিয়ে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ

ঝালকাঠিতে প্রধান শিক্ষকের নিয়োগ বানিজ্য সহ অপকর্মের প্রতিবাদে মানববন্ধন

  • Update Time : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ২৪৭ জন পঠিত

শফিকুল ইসলাম হিরু, ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুরে আঙ্গারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের বিরুদ্ধে নিয়োগ বানিজ্য, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, শিক্ষার্থীদের সাথে অশ্লীল আচরনের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় বিদ্যালয়ের সামনে রাজাপুর-কাঁঠালিয়া আঞ্চলিক সড়কে ঘন্টাব্যাপী এ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রায় দুইশতাধিক নারী পুরুষ অংশগ্রহন করেন।

এ সময় বক্তব্য রাখেন সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. বেলায়েত হোসেন, স্থানীয় ইউপি সদস্য এম এ শুক্কুর, স্কুলের দাতা সদস্য মো. ফারুক হাওলাদার, মো. নুরুজ্জামান হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক, ইউনুচ আলী রাঢ়ি, প্রাক্তন শিক্ষার্থী নাসরিন আক্তার প্রমূখ।

বক্তারা বলেন, ম্যানেজিং কমিটির কাউকে কিছু না বলে আন্ডারগ্রাউন্ডের পত্রিকায় চাপা বিজ্ঞাপনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান অর্থের বিনিময়ে একই পরিবারের তিন জনকে নিয়োগ দিয়েছে। এছাড়াও বিদ্যালয়ের পরিত্যাক্ত ভবনের মালামাল বিক্রয় করে টাকা আত্মসাৎ করেন এই দুর্নীতিবাজ প্রধান শিক্ষক। শিক্ষার্থীদের সাথে অশ্লীল আচরন করে আসছে। তাই এই অবৈধ নিয়োগ বাতিলসহ প্রধান শিক্ষকের অপসারন দাবী করেন বক্তারা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, আমার ম্যানেজিং কমিটি যথাযথ রয়েছে। নিয়োগও যথাযথ প্রক্রিয়ায় হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION