1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আওয়ামী লীগের সাংগঠনিক বিভাগ বাড়ছে না : আব্দুর রাজ্জাক - Bangladesh Khabor
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী সাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণে মিরপুর উপজেলা প্রেসক্লাবে স্মরণসভা গোবিন্দগঞ্জে সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ২ জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গাইবান্ধায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার কুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১ : আহত ৩ বহিষ্কার, পুনর্বহাল; ফের বিতর্কে কোটালীপাড়ার যুবদলের দুই নেতা মৌলভীপাড়াবাসীর ডিজিটাল রেকর্ড পেতে যা কিছু করার প্রয়োজন আমি তা নিঃস্বার্থভাবে করবো : এমপি বাবর

আওয়ামী লীগের সাংগঠনিক বিভাগ বাড়ছে না : আব্দুর রাজ্জাক

  • Update Time : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ৪৮২ জন পঠিত

নিজস্ব প্রতিবেদক : আগামী জাতীয় কাউন্সিলে আওয়ামী লীগের সাংগঠনিক বিভাগ বাড়ছে না বলে জানিয়েছেন দলটির সভাপতিমন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, আমাদের গঠনতন্ত্র পর্যালোচনা করে কাউন্সিলে উপস্থাপন করব। গত মিটিংয়ে একটা সিদ্ধান্ত হয়েছিল দুটি সাংগঠনিক বিভাগ বাড়ানো হবে। কারণ, দেশে দুটি নতুন বিভাগ হওয়ার কথা ছিল। যেহেতু নতুন বিভাগ হয়নি সাংগঠনিক বিভাগ বাড়ানোর দরকার নেই বলে সিদ্ধান্ত হয়েছে।

রোববার (১৮ডিসেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষে গঠিত গঠনতন্ত্র ও ঘোষণাপত্র উপকমিটির বৈঠকে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রথম মিটিংয়ে আমরা বলেছিলাম তৃর্ণমুল পর্যায় থেকে আমরা চিঠি দিয়ে মতামত নেব। আমরা চিঠি দিয়েছিলাম, কিছুটা মতামত পেয়েছি। সবশেষ সম্মেলনে আমরা আমাদের গঠনতন্ত্রে অনেক পরিবর্তন এনেছিলাম। অনেক গুলো মেজর সংশোধন করেছিলাম। এবার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। ৮১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি, এই কমিটি অনেক বড়। আমাদের সভাপতি বলেছিলেন আর বাড়ানো যাবে না। কমিটি বেশি হলে খুব একটা কার্যকরী হবে না। আসলে কমিটি আরো ছোট হওয়া উচিত।

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর এই সদস্য বলেন, আওয়ামী লীগ একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী সংগঠন। বিভিন্ন সময় এই রাজনৈতিক দলটির নেতৃত্বের পরিবর্তন হয়েছে। এবং সেটা হয়েছে একটা কাঠামোগত ও আইনগত ভিত্তির উপর দাঁড়িয়ে। এই দলের কাঠামোগত ভিত্তি হল গঠনতন্ত্র। সব সম্মেলনেই গঠনতন্ত্রকে আমরা যুগোপযোগী এবং আধুনিক করেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION