1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নানা কর্মসূচির মধ্যদিয়ে দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করেছে গোপালগঞ্জ বিচার বিভাগ - Bangladesh Khabor
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানী উপজেলা সমাজসেবা অফিস ; অফিস খোলা থাকলেও  থাকে না কর্মকর্তা- কর্মচারী হত্যা মামলায় সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের ৫ দিনের রিমান্ড পদ্মায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দাবি সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী গোপালগঞ্জে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ স্বাধীনতা দিবসে ৬টি জাহাজ উন্মুক্ত করল কোস্ট গার্ড কোটালীপাড়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালন “স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভের বেদীতে” শ্রদ্ধা জ্ঞাপন এর মধ্য দিয়ে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ

নানা কর্মসূচির মধ্যদিয়ে দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করেছে গোপালগঞ্জ বিচার বিভাগ

  • Update Time : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ২৩১ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ: মহান বিজয় দিবস -২০২২ উদযাপন উপলক্ষে গোপালগঞ্জ বিচার বিভাগ নানা কর্মসূচি পালন করেছে। ১৬ ডিসেম্বর দিবসের সূচনা লগ্নে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে গোপালগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ অমিত কুমার দে, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো.আবু ইব্রাহিম ও অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ মামুনকে সাথে নিয়ে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন।

এরপর সিনিয়র জেলা ও দায়রা জজ অমিত কুমার দে -এর নেতৃত্বে শেখ কামাল স্টেডিয়াম সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মুন্সী আতিয়ার রহমান, লিগ্যাল এইড কর্মকর্তা (সিনিয়র সহকারী জজ) নিয়াজ মাহমুদ, সিনিয়র সহকারী জজ (গোপালগঞ্জ সদর) মো. মেহেদী হাসান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অনুশ্রী রায়, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিম, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রুবেল শেখ, জেলা ও দায়রা জজ আদালতের নাজির জাকির হোসেন উকিল, ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মো. মনিরুল ইসলাম সহ জেলা জজশীপ ও জেলা ম্যাজিস্ট্রেসীর সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদনের পর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সম্মেলন কক্ষে গোপালগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ অমিত কুমার দে -এর সভাপতিত্বে মহান বিজয় দিবস -২০২২ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION