1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ফকিরহাটে শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও সেমিনার - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
জুনের আগেই ইউপি নির্বাচন, উপনির্বাচনে সেনা মোতায়েন: ইসি বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির বাকস্বাধীনতা ও মানবাধিকার পরিস্থিতি আন্তর্জাতিক মানে উন্নয়নে সরকার সচেষ্ট: স্পিকার জয়পুরহাটে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন কোটালীপাড়ার নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী ও বৃত্তি পরীক্ষার দিনে ইউপি ভোট নির্ধারণ ইসির জয়পুরহাটে কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ে এক সঙ্গে ২৫ ছাত্রী অসুস্থ্য

ফকিরহাটে শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও সেমিনার

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ৪০৮ জন পঠিত

সেলিম শেখ, ফকিরহাট : বাগেরহাটের ফকিরহাটে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শিক্ষক দিবস-২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালি ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু’ এই শ্লোগানকে সামনে তুলে ধরে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়াম চত্ত্বর থেকে ঢাক-ঢোল বাজনার তালে তালে র‌্যালি শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে স্মার্ট ফকিরহাট বিনির্মাণে শিক্ষকদের ভূমিকা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপক ছিলেন অনুষ্ঠানের সম্মানিত অতিথি খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অমিত রায় চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহম্মেদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার নন্দী।

অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. আছাদুজ্জামান ও শেখ হেলাল উদ্দিন কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাশ। শেষে শিক্ষকদের মাঝে ক্রেষ্ট বিতরণ করা হয়।

অনুষ্ঠানের আয়োজন করেন ফকিরহাট উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এসময় বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION