1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জেলা পরিষদ নির্বাচন: কোটালীপাড়ায় বিজয়ী কামরুল ইসলাম বাদল ও শ্রাবণী খানম - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী ও বৃত্তি পরীক্ষার দিনে ইউপি ভোট নির্ধারণ ইসির জয়পুরহাটে কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ে এক সঙ্গে ২৫ ছাত্রী অসুস্থ্য গাইবান্ধায় সড়কে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা-ভাঙচুর, আহত ৬ কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে এবার সরিয়ে দেওয়া হলো গুলশান বিভাগের ডিসিকে বাউফলে প্রান্তিক পেশাজীবীদের প্রশিক্ষণ শেষে নগদ অর্থ বিতরণ বাউফলে ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

জেলা পরিষদ নির্বাচন: কোটালীপাড়ায় বিজয়ী কামরুল ইসলাম বাদল ও শ্রাবণী খানম

  • Update Time : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ৩২৮ জন পঠিত

স্টাফ রিপোর্টার: গোপালগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ডে (কোটালীপাড়া) সদস্য পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কুশলা ইউপি সাবেক চেয়ারম্যান কামরুল ইসলাম বাদল বক প্রতীক নিয়ে ৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেবদুলাল বসু পল্টু টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৫৭ ভোট।

সোমবার সকাল ৯টা থেকে কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ শুরু হয়ে দুপুর ২টায় শেষ হয়। দুপুর ২টার পরে প্রিজাইডিং কর্মকর্তা ডা. পৃথ্বীজ কুমার দাস নির্বাচনের ফলাফল ঘোষনা করেন।

তিনি বলেন, গোপালগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ডে (কোটালীপাড়া) ৫জন প্রার্থী সদস্য পদে নির্বাচনে অংশ নেন। এর মধ্যে কামরুল ইসলাম বাদল বক প্রতীক নিয়ে ৯৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেবদুলাল বসু পল্টু টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৫৭ ভোট ।

এছাড়াও চৌধুরী সেলিম আহম্মেদ ছোটন হাতি প্রতীকে পেয়েছেন ৩ ভোট, মুজিবুর শেখ উটপাখি প্রতীকে পেয়েছেন ৩ ভোট ও মো. কামাল হোসেন তালা প্রতীকে পেয়েছেন শুন্য ভোট।

অপরদিকে, উক্ত নির্বাচনে ০২ নং সংরক্ষিত ওয়ার্ডে (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) শ্রাবণী খানম হরিণ প্রতীক নিয়ে ১২৪ ভোট পেয়ে সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী এমিলী বেগম ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ৭২ ভোট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION