1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় জায়গা জমির বিরোধে সংঘর্ষে নারীসহ আহত ১০ - Bangladesh Khabor
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ- জামান গোপালগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত কোটালীপাড়ায় বিনামূল্যে চারা ও সার বিতরণ: ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন সাংবাদিকদের স্বার্থরক্ষায় কাজ করবে জামায়াত: মিয়া গোলাম পরওয়ার শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিতরণ করবেন ফ্যামিলি কার্ড এমপিদের অফিসের জন্য উপজেলাপ্রতি বরাদ্দ ৬ লাখ হাইকোর্টের বিশেষ বেঞ্চের প্রথম রায়, স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী খালাস জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার আক্কেলপুরে ইউনিয়ন বিএনপি সভাপতির কথিত মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য গাইবান্ধায় ডিস ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, হামলায় আহত দুই ভাই

কোটালীপাড়ায় জায়গা জমির বিরোধে সংঘর্ষে নারীসহ আহত ১০

  • Update Time : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ২৮০ জন পঠিত

স্টাফ রিপোর্টার: গোপালগঞ্জের কোটালীপাড়ায় জায়গা জমির বিরোধের জের ধরে সংঘর্ষে নারী সহ ১০জন আহত হয়েছে। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

বুধবার (৫ অক্টোবর) উপজেলার কুমুরিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, কুমুরিয়া গ্রামের জগদীশ বিশ্বাসের ছেলে পরিতোষ বিশ্বাসের সাথে একই গ্রামের নকুল বিশ্বাসের ছেলে রাম বিশ্বাসের দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে বিরোধ চলে আসছিল।  ঘটনার দিন সকালে, পরিতোষ বিশ্বাস বিরোধপূর্ণ জায়গার পুকুরে মাছ ধরতে গেলে রাম বিশ্বাস তার লোকজন নিয়ে বাঁধা দিলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। গুরুতর আহত পরিতোষ বিশ্বাস(৩৫), কার্তিক বিশ্বাস (৩৫), প্রসেনজিৎ বিশ্বাস(২০), লক্ষণ বিশ্বাস (৫০), বিউটি বিশ্বাস (৩০), রাম বিশ্বাস (৪৫) কে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। পরিতোষ বিশ্বাস বলেন- বিরোধপূর্ণ জায়গাটি নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলার পর আমরা রায় পেয়েছি, এ রায়ের পর ওই জায়গার পুকুরে মাছ ধরতে গেলে রাম বিশ্বাস অন্যায় ভাবে আমাদের বাঁধা দিয়ে মারপিট করেছে। এ বিষয়ে রাম বিশ্বাসের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন- পরিতোষ বিশ্বাস লোকজন নিয়ে আমাদের পৈত্রিক জায়গার পুকুরে মাছ ধরতে গেলে আমরা বাঁধা দিয়েছি।

এ বিষয়ে ভাঙ্গারহাট নৌ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ওমর শরীফ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- ঘটনাটি আমি শুনেছি, এখন পর্যন্ত কোন পক্ষ অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION