1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষ্যে ঐতিহ্যবাহী নৌকা বাইচ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী ও বৃত্তি পরীক্ষার দিনে ইউপি ভোট নির্ধারণ ইসির জয়পুরহাটে কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ে এক সঙ্গে ২৫ ছাত্রী অসুস্থ্য গাইবান্ধায় সড়কে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা-ভাঙচুর, আহত ৬ কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে এবার সরিয়ে দেওয়া হলো গুলশান বিভাগের ডিসিকে বাউফলে প্রান্তিক পেশাজীবীদের প্রশিক্ষণ শেষে নগদ অর্থ বিতরণ বাউফলে ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষ্যে ঐতিহ্যবাহী নৌকা বাইচ

  • Update Time : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৯০ জন পঠিত

স্টাফ রিপোর্টার: গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষ্যে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কালিগঞ্জ নদীতে এ নান্দনিক নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।

প্রাচীন বাংলার ঐতিহ্যে লালিত আকর্ষণীয় এ নৌকা বাইচে গোপালগঞ্জ, মাদারীপুর, পিরোজপুর, বরিশাল জেলার প্রত্যন্ত গ্রামের শতাধিক নৌকা অংশ নেয়। গ্রাম বাংলার কৃষ্টি-সংস্কৃতি ধরে রাখতে কালিগঞ্জের বাবুর খালে বাজার থেকে খেজুর বাড়ী পর্যন্ত প্রায় ২ কিলোমিটার বিস্তৃত হয় এ নৌকা বাইচ। বাইচ দেখতে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। বিভিন্ন বয়সের মানুষ খালের দু’পাড়ে দাড়িয়ে নৌকা বাইচ উপভোগ করেন। হাজার হাজার মানুষের উপস্থিতে উৎসবের আমেজে সন্ধ্যায় এ নৌকা বাইচ শেষ হয়।

এর আগে দুপুর থেকে নানা বর্ণে বিচিত্র সাজে সজ্জিত দৃষ্টিনন্দন নৌকাগুলো বাইচ স্থলে সমবেত হতে থাকে। বুরুয়া গ্রামের মনোরঞ্জন বালা এই প্রতিবেদককে জানান- নৌকা বাইচে আনন্দ পেতে মালিকরা নৌকা নিয়ে এখানে আসেন, বাইচ উপলক্ষ্যে বাড়ীতে বাড়ীতে আনাগোনা বাড়ে আত্মীয়-স্বজনদের, ঘরে ঘরে আয়োজন করা হয় পিঠাপুলি সহ উন্নত মানের খাবারের, মিলেমিশে সবাই আনন্দ উপভোগ করি।

এ বিষয়ে কলাবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিজন বিশ্বাস বলেন, উপজেলার কালিগঞ্জে নৌকা বাইচ এখনো বর্ণিল, এ অঞ্চলে বিশ্বকর্মা পূজা উপলক্ষ্যে নৌকা বাইচের মধ্য দিয়ে মৌসুমের বাইচের সুচনা হয়, এ নৌকা বাইচের কেহ আয়োজন করেন না, মনের খোরাক মেটাতে স্থানীয়রা নৌকা নিয়ে বাইচ দিতে আসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION