1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মধুমতি নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত ১৮টি পরিবারের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ  - Bangladesh Khabor
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী : মাহদী আমিন বিমানখাতে শৃঙ্খলা ফেরাতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে: মন্ত্রী অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে যুব সমাজকে রক্ষা ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত “সবাই মিলেমিশে খাই” বলা জয়পুরহাটের সেই খাদ্য কর্মকর্তাসহ বরখাস্ত ৩ বাংলাদেশে ভিসা প্রক্রিয়া নিয়ে নতুন প্রস্তাব ভারতীয় সংসদীয় কমিটির বগালেকে পাহাড়ি খাদে দুই পর্যটকের লাশ আমার ‘সব তথ্য ফাঁস’ করে দাও: পাটওয়ারীকে রাশেদ ইয়াবা তৈরির কারখানার সন্ধান মিলল কেরানীগঞ্জে

মধুমতি নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত ১৮টি পরিবারের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ 

  • Update Time : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩৬ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়নের ইছাখালী গ্রামের মোল্লাপাড়ায় বসবাসরত বেশ কিছু পরিবার সম্প্রতি মধুমতি নদীর ভাঙ্গনের কবলে পড়ে সর্বস্ব হারিয়ে সহায় সম্বলহীন হয়ে পরে।

নদী গর্ভে বিলীন হয়ে ভিটামাটি হারানো এমন ১৮টি পরিবারকে গোপালগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবার প্রতি ৫,০০০/ (পাঁচ হাজার) টাকার চেক, ৩০ কেজি চাল ও ৩ বান্ডিল করে (২৭৪ পিচ) ঢেউটিন প্রদান করা হয়েছে।

এদের মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত ১১টি পরিবারকে অতিরিক্ত আরো ৯,০০০/(নয় হাজার) টাকার চেক সহায়তা প্রদান করা হয়। সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজ খবর নিতে সরেজমিনে ওই এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানা।

এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে আলাপ – আলোচনা করে তাদের মাঝে আর্থিক অনুদানের চেক, ঢেউটিন ও চাল বিতরণ করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাশেদুর রহমান, সদর উপজেলার নির্বাহী অফিসার মহসিন উদ্দিন, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. ফয়জুর রহমান, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো.আল ইয়াসা রহমান তাপাদার, উপ-সহকারী প্রকৌশলী বি.এম. ইছানুল কবীর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিরুন্নাহার এবং ১নং জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান এফ এম মারুফ রেজা সহ  জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি অনুদান ও মালামাল বিতরণ শেষে জেলা প্রশাসক শাহিদা সুলতানা নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করে জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে বিভিন্ন দিক নির্দেশনা দেন।
ভাঙ্গনের বিষয়ে গোপালগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. ফইজুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভাঙন কবলিত এলাকায় ইতোমধ্যেই বালু ভর্তি জিওব্যাগ ফেলে নদী ভাঙন রোধ করার পাশাপাশি টেকসই উন্নয়নের জন্য কংক্রিট ব্লক দিয়ে ক্ষতিগ্রস্ত এলাকার স্থায়ী তীর সংরক্ষন করার পরিকল্পনা আমাদের রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION