1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পাঁচবিবিতে আদিবাসীদের করম পুজা অনুষ্ঠিত  - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী ও বৃত্তি পরীক্ষার দিনে ইউপি ভোট নির্ধারণ ইসির জয়পুরহাটে কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ে এক সঙ্গে ২৫ ছাত্রী অসুস্থ্য গাইবান্ধায় সড়কে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা-ভাঙচুর, আহত ৬ কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে এবার সরিয়ে দেওয়া হলো গুলশান বিভাগের ডিসিকে বাউফলে প্রান্তিক পেশাজীবীদের প্রশিক্ষণ শেষে নগদ অর্থ বিতরণ বাউফলে ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

পাঁচবিবিতে আদিবাসীদের করম পুজা অনুষ্ঠিত 

  • Update Time : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০৩ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের কাঁশপুর আদিবাসীদের ঐতিহ্যবাহী করম পুজার উৎসব হয়। বাংলা সনের ভাদ্রমাসের ৫’শত একাদ্বশী তিথিতে আদিবাসী পল্লীগুলোতে করম পুজার উৎসব হয়।
করম গাছের ডাল-কান্ড দিয়ে মন্দির নির্মাণ করে নারী-পুরুষরা ৫’দিনব্যাপী উপস শেষে মন্ত্রপাঠ নাচ-গানের মধ্যদিয়ে তাদের ধর্মীয় উৎসব করম পুজার উৎসব পালন করেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যারাত থেকে ভোররাত পর্যন্ত উপজেলার কঁাশপুর এলাকার আদিবাসীরা করম পুজার উৎসব পালন করেন। পুজায় এলাকার নারী-পুরুষরা অংশগ্রহন করেন এবং তারা আনন্দে মেতে উঠে।
সরেজমিনে দেখাযায়, দিনরাত প্রখর রোদ বৃষ্টি উপেক্ষা করে মাঠেঘাটে খেটে খাওয়া কালো রংয়ের সোনার মানুষগুলোর মধ্যে করম পুজার উৎসবকে ঘিরে আনন্দের আমেজ বৈছে। দলবেঁধে ছোটবড় আদিবাসী নারী-পুরুষ মন্দিরের চারপাশে ঢাকঢোল বাদ্যযন্ত্রর শব্দের তালে নাচ-গান করছেন।
কাঁশপুর করম পুজা উদযাপন কমিটির সভাপতি নিতাই চন্দ্র মাহাত বলেন, করোনার জন্য ২’বছর আমরা পুজা করতে পারি নাই। দীর্ঘদিন পর করম পুজা অনুষ্ঠিত হওয়ায় সবাই এবছর বেশী বেশী আনন্দ উৎসব করছেন।
সম্পাদক শ্রীনাথ চন্দ্র মাহাত বলেন, পুজার অনুষ্ঠানে যাতে কোন অঘটন না ঘটে এজন্য সন্ধ্যা থেকে ভোররাত পর্যন্ত আনসার ও থানা পুলিশের ব্যবস্থা করেন থানার ওসি সাহেব।
পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব করম পুজার উৎসব পরিদর্শন করেন। এসময় তিনি আদিবাসী নেতাদের উদ্যেসে বলেন, সামনের বছর উপজেলায় বসবাস করা সকল আদিবাসীদের অংশগ্রহনে এবং সকলের সহযোগিতায় করম পুজার আয়োজন পাঁচবিবি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত করার সার্বিক চেষ্টা ও সহযোগিতা থানা পুলিশ করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION