1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মুকসুদপুর উপজেলা আ.লীগের সভাপতি রবিউল, সম্পাদক টুটুল - Bangladesh Khabor
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ- জামান গোপালগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত কোটালীপাড়ায় বিনামূল্যে চারা ও সার বিতরণ: ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন সাংবাদিকদের স্বার্থরক্ষায় কাজ করবে জামায়াত: মিয়া গোলাম পরওয়ার শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিতরণ করবেন ফ্যামিলি কার্ড এমপিদের অফিসের জন্য উপজেলাপ্রতি বরাদ্দ ৬ লাখ হাইকোর্টের বিশেষ বেঞ্চের প্রথম রায়, স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী খালাস জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার আক্কেলপুরে ইউনিয়ন বিএনপি সভাপতির কথিত মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য গাইবান্ধায় ডিস ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, হামলায় আহত দুই ভাই

মুকসুদপুর উপজেলা আ.লীগের সভাপতি রবিউল, সম্পাদক টুটুল

  • Update Time : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২০২ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধিঃ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় মুকসুদপুর আইডিয়াল (কেজি) স্কুল মাঠে ইতিহাস-ঐতিহ্য ও উন্নয়নের ধারক বাংলাদেশ আওয়ামী লীগ মুকসুদপুর উপজেলা শাখার  ত্রি- বার্ষিক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

মো. রবিউল আলম সিকদার সভাপতি ও সাহিদুর রহমান টুটুল সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছে।
সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-১ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান এমপি।
মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আতিকুর রহমান মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রবিউল আলম সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হক।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন, সদস্য শাহাবুদ্দিন ফরাজি ও সদস্য ইকবাল হোসেন অপু এমপি।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান।
এছাড়া সম্মেলনে বক্তব্য রাখেন, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুন্সী আতিয়ার রহমান, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক বদরুল আলম বদর, মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আশরাফ আলী আশু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক সাহিদুর রহমান টুটুল ও সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন মোল্লা। শোক বার্তা পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক এম.মহিউদ্দীন আহম্মেদ মুক্ত।
দ্বিতীয় অধিবেশনে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হকের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মাহবুব আলী খানের পরিচালনায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদক প্রার্থিতা হওয়ার ঘোষনা দিলে  বর্তমান সভাপতি এ্যাড. আতিকুর রহমান মিযা, বর্তমান সাধারন সম্পাদক মো. রবিউল আলম সিকদার, আশরাফ আলী আশু, শ্যামল কান্তি বোস ও সিরাজুল ইসলাম মিয়া মোট ৫ জন সভাপতি পদে এবং সাহিদুর রহমান টুটুল, এম.মহিউদ্দীন আহম্মেদ মুক্তু মুন্সী, মুহাম্মদ সাব্বির খান ও হুজ্জাত হোসেন লিটু মোট ৪ জন সাধারন সম্পাদক সম্পাদক পদে প্রার্থী হন। নেতৃবৃন্দ প্রার্থীদেরকে সমঝোতা হওয়ার সুযোগ দিলে প্রার্থীরা সম্মেলনের প্রধান অতিথি মুহাম্মদ ফারুক খান এমপি মহোদয় সহ নেতৃবৃন্দ যাকে সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচিত করবেন তারা মেনে নেওয়ার সিদ্ধান্ত জানালে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান কেন্দ্রীয় নেতৃবৃন্দের অনুমতি ত্রুমে বর্তমান সাধারন সম্পাদক মো. রবিউল আলম সিকদারকে সভাপতি এবং বর্তমান যুগ্ম সাধারন সম্পাদক মো.সাহিদুর রহমান টুটুলকে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION