1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ফকিরহাটে মহিলা কলেজে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী ও বৃত্তি পরীক্ষার দিনে ইউপি ভোট নির্ধারণ ইসির জয়পুরহাটে কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ে এক সঙ্গে ২৫ ছাত্রী অসুস্থ্য গাইবান্ধায় সড়কে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা-ভাঙচুর, আহত ৬ কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে এবার সরিয়ে দেওয়া হলো গুলশান বিভাগের ডিসিকে বাউফলে প্রান্তিক পেশাজীবীদের প্রশিক্ষণ শেষে নগদ অর্থ বিতরণ বাউফলে ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ফকিরহাটে মহিলা কলেজে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন

  • Update Time : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ৩১৫ জন পঠিত

সেলিম শেখ, ফকিরহাট: সরকারি ফকিরহাট ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রি মহাবিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার শুভ উদ্বোধন ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার (৩১ আগষ্ট) দুপুর ১২টায় প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু কর্ণারের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ।

পরে সরকারি ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রি মহাবিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও শিক্ষক কাউন্সিলের সভাপতি দেবদুলাল বসু চম্পক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাহিরদিয়া-মানসা ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির। শিক্ষক কাউন্সিলের সাধারন সম্পাদক প্রভাষক মনোতোষ রায় কেষ্ট এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক পরিমল কান্তি মন্ডল, সচীন্দ্রনাথ রায়, তাপস কুমার বিশ্বাস, মাসুদ হোসেন মুক্ত, মো. হায়দার আলী, কাজী ডেইজী আক্তার, শিক্ষার্থী সামিয়া জামান প্রমূখ।

এসময় কলেজের অন্যন্য শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শেষে উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ কলেজের শিক্ষকমন্ডলীর সাথে মতবিনিময় করেন। এসময় কলেজের কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন এবং কোন সমস্যা আছে কিনা তা জানতে চান। শিক্ষক কাউন্সিলের সাধারন সম্পাদক প্রভাষক মনোতোষ রায় কেষ্ট জানান, উপজেলা পরিষদের চেয়ারম্যানের সাথে মতবিনিময় করায় শিক্ষক ও কর্মচারী সকলে আনন্দিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION