1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পাঁচ বছরের শিশু ধর্ষণ, দুই কিশোর গ্রেপ্তার - Bangladesh Khabor
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
পোলাপানগুলো খাসির মতো মোটা হচ্ছে, এটা কীভাবে সম্ভব: মির্জা আব্বাস খুলনায় লংমার্চে ককটেল বিস্ফোরণ কানেক্টিভিটির নামে দেশ ইজারা দেওয়া চলবে না: জামায়াত আমির জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ এইচএসসির ফল খারাপের পেছনে সরকারেরও ব্যর্থতা রয়েছে: শিবির সেক্রেটারি মির্জা ফয়সল আমীনকে এমপি ঘোষণা করে গেজেট প্রকাশ জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী কোটালীপাড়ার পিঞ্জুরী ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন পুলিশের মতো দুজনকে দেখে দৌড় দেন তাহসিফ, পরিচয় যাচাই চলছে : পিবিআই

পাঁচ বছরের শিশু ধর্ষণ, দুই কিশোর গ্রেপ্তার

  • Update Time : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ৪১৫ জন পঠিত

ফারহানা আক্তার, জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পাঁচ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে পৃথক অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেন পুলিশ।

গ্রেপ্তারকৃত দুই কিশোর উপজেলার বাগজানা ইউনিয়নের গাফ্ফারের ছেলে রবিউল ইসলাম (১৬) ও টিটুর ছেলে আরিফুল ইসলাম (১৪)।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত শনিবার (২১ আগস্ট) সকালের দিকে শিশুটি তাঁর বাড়ির পাশে প্রতিবেশী গাফফারের দোকানে খাবার জিনিস আনতে যায়। এসময় গাফফার ও তাঁর স্ত্রী বাড়ীতে কেউ ছিলনা। এই সুযোগে গ্রেপ্তারকৃত দুই কিশোর শিশুটিকে ফুঁসলিয়ে বাড়ির ভিতরে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। শিশুটি রক্তাত্ব অবস্থায় বাড়ী ফিরে বিষয়টি তাঁর মাকে জানালে শিশুটির অবস্থা আশঙ্কজনক দেখে প্রথমে উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে, সেখান থেকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল এবং সবশেষ বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসাপাতালে রেফার্ড করেছেন চিকিৎসকরা।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত দুই কিশোর পলাতক ছিলো। এদিকে ঘটনার পর থেকে পুলিশ বিরতীহীণ অভিযান চালিয়ে দুই কিশোরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত দুই কিশোর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুটিকে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION