1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মোটরসাইকেল চোর চক্রের সদস্য আটক - Bangladesh Khabor
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে যুব সমাজকে রক্ষা ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত “সবাই মিলেমিশে খাই” বলা জয়পুরহাটের সেই খাদ্য কর্মকর্তাসহ বরখাস্ত ৩ বাংলাদেশে ভিসা প্রক্রিয়া নিয়ে নতুন প্রস্তাব ভারতীয় সংসদীয় কমিটির বগালেকে পাহাড়ি খাদে দুই পর্যটকের লাশ আমার ‘সব তথ্য ফাঁস’ করে দাও: পাটওয়ারীকে রাশেদ ইয়াবা তৈরির কারখানার সন্ধান মিলল কেরানীগঞ্জে উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, প্ল্যাকার্ড দেখাল রোহিঙ্গারা বাংলাদেশে উগ্রবাদ-মৌলবাদের কোনো স্থান নেই: মির্জা ফখরুল নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির ‘পরিচ্ছন্নতা কার্যক্রম’ দেখলেন প্রধানমন্ত্রী বন্দরে মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী দােয়া ও সমথর্ন প্রত্যাশী কাউছার আহম্মেদ

মোটরসাইকেল চোর চক্রের সদস্য আটক

  • Update Time : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ৩৫২ জন পঠিত

ফারহানা আক্তার, জয়পুরহাট: জয়পুরহাটে আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য এসএম গোলাম রব্বানী ওরফে লাল চানকে (৩৭) আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে নওগাঁ শহরের কিচেন মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়। দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজুতে পাঠানো হয়েছে।

এ বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আলমগীর জাহান।

আটককৃত গোলাম রব্বানী নওগাঁ জেলার সদর উপজেলার চক ইলাম গ্রামের মৃত মেহের আলীর ছেলে।

পুলিশ সুত্রে জানা গেছে, গত ১৩ আগস্ট সন্ধ্যায় শহরের জিরো পয়েন্ট কেন্দ্রীয় মসজিদ মার্কেটের একটি দোকানের সামনে জনৈক ছয়ফুল ইসলাম একটি মোটরসাইকেল রেখে যায়। সেখান থেকে ওই মোটরসাইকেলটি চুরি হয়। বাদীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে জয়পুরহাট থানার একটি মামলা দায়ের করে।

মামলার পরেই গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ পৌর কিচেন মার্কেট মাছ বাজার থেকে ওই চোর চক্রের সদস্য এসএম গোলাম রব্বানী ওরফে লাল চানের দখল হইতে বাদীর জনৈক ছয়ফুল ইসলাম চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করেন। এছাড়া চুরির কাজে ব্যবহৃত একটি মাষ্টার কবু সহ আরো ২টি চাবি উদ্ধার করে পুলিশ।

জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আলমগীর জাহান বলেন, দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকা হতে মোটরসাইকেল চুরি করে দেশের অভ্যন্তরীণ অন্যান্য শহরে বিক্রয় করে আসছে আসামীসহ অজ্ঞাতনামা ৫/৬ জনের একটি গ্রুপ। গ্রেফতারকৃত নিকট হতে মোটরসাইকেল চুরির ০১ টি মাষ্টার কবু সহ আরো ০২টি চাবি উদ্ধার করা হয়েছে। মামলার আসামীর বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে। সহযোগী আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION