1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আলীপুর-মহিপুর মৎস্য বন্দরে ভিড় করছে সমুদ্রে ট্রলার ডুবি নিখোঁজদের স্বজনরা - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী ও বৃত্তি পরীক্ষার দিনে ইউপি ভোট নির্ধারণ ইসির জয়পুরহাটে কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ে এক সঙ্গে ২৫ ছাত্রী অসুস্থ্য গাইবান্ধায় সড়কে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা-ভাঙচুর, আহত ৬ কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে এবার সরিয়ে দেওয়া হলো গুলশান বিভাগের ডিসিকে বাউফলে প্রান্তিক পেশাজীবীদের প্রশিক্ষণ শেষে নগদ অর্থ বিতরণ বাউফলে ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

আলীপুর-মহিপুর মৎস্য বন্দরে ভিড় করছে সমুদ্রে ট্রলার ডুবি নিখোঁজদের স্বজনরা

  • Update Time : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ৩১৩ জন পঠিত

মোঃ জাহিদ, কুয়াকাটা: পটুয়াখালী সংলগ্ন বঙ্গোপসাগরে গত ২৪ ঘণ্টায় মাছ ধরার ১১টি ট্রলার ডুবে ৩৪ জেলে নিখোঁজ হয়েছেন। তাদের ফিরে পেতে শনিবার (২০ আগস্ট) সকাল থেকেই কলাপাড়া উপজেলার আলীপুর-মহিপুর মৎস্য বন্দরে ভিড় করছেন স্বজনরা। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠছে পরিবেশ।

স্বজনরা জানান, জীবিকার তাগিদে সমুদ্রে গিয়ে নিখোঁজ হওয়ার পরে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজদের মধ্যে কারও বাবা, ভাই, ভাতিজা কিংবা কারও ছেলে রয়েছে। স্বজনরা সমুদ্রের দিকে তাকিয়ে আছেন হয়তো, নিখোঁজ জেলেরা অন্য কোনো ট্রলারে জীবিত ফিরবেন সে আশায়।

কুয়াকাটার বাসিন্দা নুরুল হক বলেন, ‘সমুদ্রে গিয়ে আমার এক ভাই ও ভাতিজা নিখোঁজ রয়েছে। তারা যে ট্রলারে ছিল তাতে চারজন অন্য ট্রলারে এলেও আমার স্বজনরা আসেনি। এখন বসে আছি তাদের অপেক্ষায়। জানি না তাদের ভাগ্যে কী আছে।’

নিখোঁজ জেলেদের সন্ধানে এরই মধ্যে দুটি ট্রলার পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কুয়াকাটা-আলীপুর মৎস্য সমবায় সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা।

তিনি বলেন, ‘গভীর সমুদ্রে যাওয়া মাছ ধরার ট্রলারের নিরাপত্তার জন্য জিপিএস সিস্টেম স্থাপন করা হলে এ ধরনের দুর্ঘটনার সম্ভাবনা অনেকটা কমে আসবে।’

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক আখতার মোর্শেদ বলেন, ‘গভীর সমুদ্রে যাওয়ার মতো উদ্ধার যান না থাকায় এ ধরনের কাজে আমাদের অনেকটা বেগ পেতে হয়। উন্নতমানের সরঞ্জামাদি পেলে আমাদের কাজের গতি আরও বাড়বে।’

শুক্রবার (১৯ আগস্ট) ভোর থেকে হঠাৎ শুরু হয় ঝড়ো হাওয়া। উত্তাল হয়ে ওঠে বঙ্গোপসাগর। সাগরে জাল ফেলে টিকে থাকতে পারছিলেন না জেলেরা। তবে সহস্রাধিক মাছ ধরার ট্রলার নিরাপদে পৌঁছালেও ১১টি ট্রলার সমুদ্রে ডুবে যায়। এতে নিখোঁজ রয়েছেন ৩৪ জেলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION