1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বঙ্গবন্ধুর রেখে যাওয়া আ.লীগকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান - Bangladesh Khabor
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ- জামান গোপালগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত কোটালীপাড়ায় বিনামূল্যে চারা ও সার বিতরণ: ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন সাংবাদিকদের স্বার্থরক্ষায় কাজ করবে জামায়াত: মিয়া গোলাম পরওয়ার শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিতরণ করবেন ফ্যামিলি কার্ড এমপিদের অফিসের জন্য উপজেলাপ্রতি বরাদ্দ ৬ লাখ হাইকোর্টের বিশেষ বেঞ্চের প্রথম রায়, স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী খালাস জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার আক্কেলপুরে ইউনিয়ন বিএনপি সভাপতির কথিত মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য গাইবান্ধায় ডিস ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, হামলায় আহত দুই ভাই

বঙ্গবন্ধুর রেখে যাওয়া আ.লীগকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

  • Update Time : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ৩৫৮ জন পঠিত
মোঃ কামাল হোসেন, অভয়নগর: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী পালন অনুষ্ঠানে আওয়ামীলীগকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানালেন, যশোর-৪ আসনের এমপি রণজিৎ কুমার রায়।
মঙ্গলবার বেলা ১১টায় অভয়নগর থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে অনুষ্ঠিত ১৫আগস্ট শোক দিবস পালন ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সদস্যদের হত্যা করে বিপথগামীরা এদেশকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে  চেয়েছিল কিন্তু সেটা তারা পারেনি কারণ এদেশের জনগণ বঙ্গবন্ধুকে ভালোবেসে পুনরায় ভোট দিয়ে তাঁর কন্যাকে নির্বাচিত করেছে।
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার এদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছে। আগামী নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য আওয়ামীলীগকে ঐক্যবদ্ধ হওয়ার উদ্বাত্ত আহবান জানান তিনি।
থানার ওসি একেএম শামীম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের সাবেক হুইপ অধ্যক্ষ শেখ আবদুল ওহাব, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার, উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন, নওয়াপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ রবিউল হাসান ও বীর মুক্তিযোদ্ধা আলী আহম্মদ খান।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামীলীগনেতা গাজী নজরুল ইসলাম, ইব্রাহিম হোসেন বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আকতারুজ্জামান তারু ও ডা, মিনারা পারভীন, যুবলীগের আহবায়ক ও ৩নং ওর্য়াড কাউন্সিলর তালিম হোসেন, নওয়াপাড়া প্রেসক্লাবের দফতর সম্পাদক শাহিন আহমেদ,  ইউপি চেয়ারম্যান মফিজ উদ্দিন, ছাত্রলীগনেতা শাহ খালিদ মামুন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল ও শিক্ষক দেবাশীষ রাহা।
উপজেলা আ’লীগের নেতা মোঃ শাহিনুর ইসলাম শাহিন আকুঞ্জি অসহায় আলালের ব্যপারে মুঠোফোনে যশোর-৪ আসনের এমপি রণজিৎ কুমার রায়কে জানালে।
অভয়নগর থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে অনুষ্ঠিত ১৫আগস্ট শোক দিবস পালন ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি আলালকে একটি ব্যাটারি চালিত ভ্যান ও নওয়াপাড়া খেয়াঘাটের মাঝি মুজিবরকে ৩ শতক জমির দলিল বুঝে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION