1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ বিশ্বে এক নম্বর : ড. মোমেন - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘সামনের সারির একটি আসনের বিনিময়ে সব নীতি বিকিয়ে দিলেন’ ফাঁকতালে বহু লোক সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন: স্পিকার বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’: ঢাকা ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ কুষ্টিয়ায় কর অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪ গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গোপালগঞ্জে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রমের প্রথম দিন সুষ্ঠুভাবে সম্পন্ন “মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে”

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ বিশ্বে এক নম্বর : ড. মোমেন

  • Update Time : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ৪১৬ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার গরিবের বন্ধু, আর দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ সারাবিশ্বে এক নম্বর। দেশের যেকোনো দুর্যোগে শেখ হাসিনার সরকার সবসময় জনগণের পাশেই রয়েছে। ’

শনিবার সিলেট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ঢেউটিন ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ড. মোমেন বিগত বন্যায় প্রকৃত ক্ষতিগ্রস্তদের জন্য যাতে সহায়তা নিশ্চিত করা যায় সেজন্য তথ্য দিতে সকলের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, “আমি আপনাদের প্রতিনিধি। আপনারা যদি আমাকে তথ্য দেন, তাহলে প্রকৃত ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তা প্রদান করা সহজ হবে। ”

তিনি বলেন, “আকস্মিক বন্যায় যখন সিলেট প্লাবিত হলো, তখন মানুষের অসহায়ত্বের কথা জানামাত্রই আমি ব্যবস্থা নিয়েছি এবং সরকার সবধরনের সহায়তা দিয়েছে। আমরাও সাথেসাথেই সরকারি সহযোগিতা নিয়ে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছি।

ড. মোমেন বলেন, ‘তবে বন্যায় আমাদের রাস্তাঘাটসহ অনেক ক্ষতি হয়েছে এবং এগুলোর উন্নয়নেও সরকার ইতোমধ্যে পদক্ষেপ নিয়েছে। ’

তিনি জানান, সিলেট সদরের বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারের প্রত্যেক পরিবারকে ২ বান্ডিল করে ঢেউটিন ও ৬ হাজার টাকার চেক, সর্বমোট ৩শ’ বান্ডিল ঢেউটিন ও ৯ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। বিগত বন্যায় সিলেট সদরে ত্রাণ সহায়তা হিসেবে এযাবত ৭৩ লাখ ৪০ হাজার টাকা এবং ১৭৪ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।

সম্প্রতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারাবিশ্বেই বিভিন্ন জিনিসের দাম বেড়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের দেশেও জিনিসপত্রের দাম বেড়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION