1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
৭ বছরের শিশুকে ধর্ষণের পরে হত্যা - Bangladesh Khabor
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের স্বার্থরক্ষায় কাজ করবে জামায়াত: মিয়া গোলাম পরওয়ার শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিতরণ করবেন ফ্যামিলি কার্ড এমপিদের অফিসের জন্য উপজেলাপ্রতি বরাদ্দ ৬ লাখ হাইকোর্টের বিশেষ বেঞ্চের প্রথম রায়, স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী খালাস জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার আক্কেলপুরে ইউনিয়ন বিএনপি সভাপতির কথিত মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য গাইবান্ধায় ডিস ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, হামলায় আহত দুই ভাই তোপের মুখে বিশ্বকাপের মাঝপথেই নিয়ম পাল্টাল ফিফা হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ? প্রশ্ন রাশেদের মহাখালী থেকে বাস ডিপো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত

৭ বছরের শিশুকে ধর্ষণের পরে হত্যা

  • Update Time : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ২০৭ জন পঠিত

মোঃ কামাল হোসেন, অভয়নগর (যশোর): যশোরের অভয়নগরে ৭ বছরের শিশুকে ধর্ষণের পরে হত্যা করা ঘেরের পানির কচুরিপানার নিচে ডুবিয়ে রাখে ধর্ষক। নিহত শিশু যশোরের অভয়নগর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মোঃ মনিরুল ইসলামের কন‍্যা।

পরিবার ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, শিশু কন‍্যা নাইমার ধর্ষক আমজাদ নামে একজনের স বন্ধুর মতো সম্পর্ক ছিলো। যে ৭ আগষ্ট রোববার বিকালে মা’কে বলে তাকে (আমজাদ) পেয়ারা দিয়ে আসি বলে মেয়েটি বাড়ি থেকে বের হয়। কিন্তু সে আর ফিরে না আসায়, সন্ধ্যায়  নাইমাকে পরিবারের সদস্যরা খুঁজতে বের হয়। পরিবারের সদস্যরা আমজাদের কাছে গেলে সে বলে আমি তার খোজ জানি না। তারপর পরিবারের এক সদস্য লুৎফরের পরিত্যক্ত ঘেরের কচুরীপানার মধ্যে মেয়েটির হাতের একটি অংশ দেখে চিৎকার দিলে গ্রামবাসী শিশু মেয়ে নাইমার মৃতদেহ উদ্ধার করে থানা পুলিশকে খবর দেয়।

অভয়নগর থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একই এলাকার কোরেশ মোল্লার ছেলে আমজাদ মোল্লাকে (৩৮) আটক করেছে। এ ঘটনা তদন্তে ইতোমধ্যে যশোর পুলিশ  ইনভেস্টিগেশন ব্যুরো (পিবিআই) কাজ শুরু করেছে।

মৃত নাইমা খাতুনের বড় ভাই নাঈম হোসেন জানান, আমার বোনকে ধর্ষণ করে হত্যা করে লাশ গুম করার চেষ্টা করা হয়েছে। আমার বোনের হত্যাকারীর মৃত্যুদণ্ড চাই।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) একেএম শামীম হাসান বলেন, শিশু মেয়েটির লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের আগে কিছু বলা সম্ভব নয়। ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে, তদন্ত শেষে বলা যাবে হত্যার প্রকৃত কারণ। সমগ্র বিষয়টি মনিটরিং করার জন‍্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অভয়নগর থানায় অবস্থান করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION