1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় শান্তিলতা ক্লিনিক ও ভুয়া এমবিবিএস ডাক্তারের জেল - Bangladesh Khabor
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
পোলাপানগুলো খাসির মতো মোটা হচ্ছে, এটা কীভাবে সম্ভব: মির্জা আব্বাস খুলনায় লংমার্চে ককটেল বিস্ফোরণ কানেক্টিভিটির নামে দেশ ইজারা দেওয়া চলবে না: জামায়াত আমির জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ এইচএসসির ফল খারাপের পেছনে সরকারেরও ব্যর্থতা রয়েছে: শিবির সেক্রেটারি মির্জা ফয়সল আমীনকে এমপি ঘোষণা করে গেজেট প্রকাশ জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী কোটালীপাড়ার পিঞ্জুরী ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন পুলিশের মতো দুজনকে দেখে দৌড় দেন তাহসিফ, পরিচয় যাচাই চলছে : পিবিআই

কোটালীপাড়ায় শান্তিলতা ক্লিনিক ও ভুয়া এমবিবিএস ডাক্তারের জেল

  • Update Time : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ৩০৩ জন পঠিত

শাহ আলম মিয়া, কোটালীপাড়া: গোপালগঞ্জের কোটালীপাড়ায় শান্তিলতা ক্লিনিকের ভুয়া এম বি বি এস ডাক্তার পরিচয় দানকারী প্রিন্স মিত্র (২৮) কে ৬ মাসের কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

রবিবার রাতে উপজেলার ভাঙ্গারহাট বাজারে অবস্থিত শান্তিলতা ক্লিনিকে অভিযান চালিয়ে প্রিন্স মিত্রের ডাক্তারি কোন বৈধ কাগজ পত্র না থাকায় ভুয়া চিকিৎসক পরিচয় দেওয়ার অপরাধে তাকে ৬ মাসের কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং একই সাথে নোংরা পরিবেশ ও অব্যবস্থাপণার অপরাধে ক্লিনিকের পরিচালক দিলিপ বিশ্বাসকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.নন্দা সেনগুপ্তা, মেডিকেল অফিসার প্রভাষ মন্ডল, ভাংঙ্গারহাট নৌ তদন্ত কেন্দ্রের এসআই রফিকুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স। উক্ত ভুয়া চিকিৎসক প্রিন্স মিত্র পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার খেজুরতলা গ্রামের পঙ্কজ মিত্রের ছেলে ৷

জানা যায়, শান্তিলতা ক্লিনিকের নোংরা পরিবেশ ও বৈধ কোন কাগজ পত্র না থাকার কারণে একাধিকবার জরিমানা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION