1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোদাগাড়ীতে রাস্তার পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার - Bangladesh Khabor
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী ও বৃত্তি পরীক্ষার দিনে ইউপি ভোট নির্ধারণ ইসির জয়পুরহাটে কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ে এক সঙ্গে ২৫ ছাত্রী অসুস্থ্য গাইবান্ধায় সড়কে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা-ভাঙচুর, আহত ৬ কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে এবার সরিয়ে দেওয়া হলো গুলশান বিভাগের ডিসিকে বাউফলে প্রান্তিক পেশাজীবীদের প্রশিক্ষণ শেষে নগদ অর্থ বিতরণ বাউফলে ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

গোদাগাড়ীতে রাস্তার পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

  • Update Time : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ২৩১ জন পঠিত

নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নের জগপুর এলাকায় রাস্তার পাশ থেকে মোমিনুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। মৃত মোমিনুল ইটাহারী গ্রামের গোলাম মর্তুজার ছেলে।

জানা যায়, সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে রাতে ফেরেননি মোমিনুল। আজ সকালে বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে রাস্তার পাশে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানা-পুলিশে খবর দেয়।

এ বিষয়ে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু, তা বোঝা যাচ্ছে না। হাতে হালকা একটু আঘাতের চিহ্ন ছাড়া কিছুই নেই। পিবিআই ও সিআইডি এসেও কিছু বুঝতে পারেনি। তাই ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে।

ওসি আরও বলেন, তদন্ত করে এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION