1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জামিন পেয়ে কলেজ ছাত্রকে হাতুড়ি পেটার অভিযোগ - Bangladesh Khabor
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ? প্রশ্ন রাশেদের মহাখালী থেকে বাস ডিপো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ প্রতি ৪ বছরে: অর্থমন্ত্রী সেই ওমরাহযাত্রী মারা গেছে, গভীর শোক ধর্মমন্ত্রীর স্থানীয় নির্বাচন কবে ও আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার প্রশ্ন সোনারগাঁয়ে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে বিশ্বেশ্বর পোদ্দার ভবনের উদ্বোধন  রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৬০ হাজার টাকা জরিমানা মায়ের নিথর দেহ, পলাতক বাবা: যৌতুকের নির্মম বলি শিল্পি, অনিশ্চয়তায় তিন শিশুর ভবিষ্যৎ গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত ২

জামিন পেয়ে কলেজ ছাত্রকে হাতুড়ি পেটার অভিযোগ

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ১৯১ জন পঠিত
গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জে আদালত থেকে জামিন নিয়ে মামলার বাদী কলেজ ছাত্র ছোটন মোল্লা (২২) কে হাতুড়ি পেটা করার অভিযোগ উঠেছে মামলায় জামিন প্রাপ্ত ২০ আসামীর বিরুদ্ধে।
বুধবার (২৯ জুন) দুপুর দেড়টায় সদর উপজেলার গোবরা রেল স্টেশনের বিপরীতে চরবয়রা নামক স্থানে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা গুরুতর আহত ছোটন মোল্লাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তার শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আহত ছোটন মোল্লা গোপালগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র।
এ বিষয়ে গুরুতর আহত ছোটন মোল্লার স্বজনেরা গণমাধ্যমকে জানান, দুপুরে কলেজ থেকে বাড়ি ফেরার পথে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রসহ  তাকে ভ্যান থেকে নামিয়ে দফায় দফায় তার ওপর হামলা চালায়। হামলাকারীরা চরবয়রা গ্রামের বাকাদ্দেছ মোল্লার ছেলে মারুফত মোল্লা (৩২), নুহঃ আলম মোল্লার ছেলে নিশাত (২২) ও আকাশ (২০), নসু মোল্লার ছেলে পিয়াল (২১), লুৎফর মোল্লার ছেলে নিজাম (৩০) ও হাছিব (২৮), আরজ মোল্লার ছেলে রিপন মোল্লা (৩২), শামু মোল্লার ছেলে ইউনুছ মোল্লা (৪৫), হাসান মোল্লার ছেলে পিয়াস (২২), মৃত আন্তু মোল্লার ছেলে লুৎফর মোল্লা, মৃত আজাহার মোল্লার ছেলে বাবুল মোল্লা সহ অন্যান্য আসামীরা।
এ সময় আহতের স্বজনেরা আরো বলেন,  প্রায় দু’বছর আগে এলাকার একটি মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে ওই এলাকায় একটি হত্যাকান্ডের পর থেকে প্রতিপক্ষের লোকজন আমাদের ওপর হামলা চালিয়ে ঘর-বাড়ি ভাংচুর, মালামাল লুটপাট করে আমাদেরকে আসামী করে সদর থানায় একটি মামলা দেয়। উক্ত মামলায় আমরা নারী-পুরুষ সহ প্রায় ১২ জন দীর্ঘদিন কারাভোগ করি। পরে জামিনে বেরিয়েও আমাদের বসতভিটায় আমরা কেউ যেতে পারছি না।
লুটপাটের ঘটনায় জড়িত ২২ জনকে আসামী করে পরে আমরা গোপাঃ সি.আর ৪৫০/২২ একটি মামলা দেই, সেই মামলায় তারা বুধবার (২৯ জুন) আদালতে হাজির হয়ে জামিন নিয়ে বাদীর ছোট ভাই কলেজ ছাত্র ছোটন মোল্লার ওপর হামলা চালায়। আমরা প্রশাসনের নিকট সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবি জানাচ্ছি সেই সাথে আমরা যেন আমাদের বাড়ি ঘরে ফিরতে পারি এবং আমাদের জানমালের নিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপ নেন তার ব্যবস্থা করতে আকুল আবেদন জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION