1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নওয়াপাড়া পল্লী বিদ‍্যুৎ কর্তৃপক্ষের জনগণের সাথে অভিনব প্রতারণা - Bangladesh Khabor
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় যুবককে আটকে রেখে মুক্তিপণ দাবি ও মোটরসাইকেলসহ মালামাল লুটের অভিযোগ বাউফলে ৬০টি গভীর নলকূপ বিতরণ করলেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ বাউফলে জামায়াত কার্যালয়ের সামনে কাফনের কাপড় পরে ছাত্রলীগের শপথ ও বিক্ষোভ মিছিল কোটালীপাড়ায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ : ৩৩ দিন পর আসামি বাবু গ্রেফতার বাংলাদেশ কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল পর্যটন নিয়ে কনটেন্ট তৈরি করে সম্মাননা পেলেন ইমরুল কাওসার ইমন মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির গোপালগঞ্জের সাবেক ৩ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার কোটালীপাড়ার কুশলায় চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সামাদের লক্ষ্য শিক্ষার উন্নয়ন ও মাদকমুক্ত ইউনিয়ন গড়া

নওয়াপাড়া পল্লী বিদ‍্যুৎ কর্তৃপক্ষের জনগণের সাথে অভিনব প্রতারণা

  • Update Time : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ২৭৫ জন পঠিত

মোঃ কামাল হোসেন, অভয়নগর: যশোরের অভয়নগরে নওয়াপাড়া পল্লী বিদ‍্যুৎ কর্তৃপক্ষ সাধারণ জনগণের সাথে অভিনব কৌশলে প্রতারণা করে চলেছে। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য বিভিন্ন বাসা বাড়ির বিদ্যুৎ বিল স্লীপ চেক করে দেখা যায়, এপ্রিল মাসের বিল স্লীপের সাথে মে ২০২২ এর বিলের কোন মিল নেই, এপ্রিল মাসে যে বিল ৫০০টাকা উঠেছে মে মাসে সে বিল ১২০০টাকা তৈরি করেছে।

বিদ‍্যুৎ কর্তৃপক্ষের কোন জবাবদিহিতা না থাকায় এমন ঘটনা ঘটে চলেছে। আবার মিটার রিডিং দেখে মিলানোর কোন উপায় নেই। উপজেলার গ্রামের অসহায় মানুষ নিয়ম কানুন কিছু বোঝেনা, যে কারনে বিদ্যুৎ গ্রাহকগণ কলম চুরির খপ্পরে পড়ে কিছু বলার বা প্রতিবাদ করেনা। বিদ্যুৎ কর্তৃপক্ষের মিটারের রিডিং চেকারগণ ঠিকভাবে মিটারে কত ইউনিট ব্যবহার হয়েছে চেক না করেই বাড়িতে বসে অনুমানের ভিত্তিতে ইউনিট ব্যবহার হয়েছে উল্লেখ করে বিল করে ছেড়ে দেয়, যে কারনে সাধারণ জনগণ প্রতারিত হচ্ছে।

এক ভুক্তভোগী বুইকরা এলাকার ইসমাইল হোসেন জানান, আমার প্রতিমাসে বিদ্যুৎ বিল হয় ৩০০ টাকা থেকে ৩৫০ টাকা সেই বিল মে মাসে এসেছে ১২০০ টাকা, বিল এত কেন হল বুঝতে পারছিনা, বিদ্যুৎ বিল কর্তৃপক্ষ আন্দাজে মনগড়া বিল করেছে, আমি এর বিচার চাই।

আর এক ভূক্তভোগী বউবাজার এলাকার মৃত বারেক হাওলাদারের স্ত্রী বলেন, আমার ঘরে একটা ফ্যান ও একটা মাত্র লাইট ব্যবহার করি, মে মাসে বিল এসেছে ১৫০০ টাকা, এত বিলের টাকা আমি কোথা থেকে দেব, আমার বিল অন্য মাসে আসে ১৮০টাকা থেকে ২২০টাকা, এমন অবস্থা হলে তো বিদ্যুৎ ব্যবহার করা আমার বন্ধ করতে হবে। এমন অনেক অভিযোগ পাওয়া গেছে নওয়াপাড়া পল্লী বিদ‍্যুৎ কর্তৃপক্ষের বিরুদ্ধে।

সচেতন মহলের মনে করে, বিদ্যুৎ কর্তৃপক্ষের অবহেলায় প্রতিনিয়ত জনসাধারণ প্রতারণার শিকার হচ্ছে, এসব বন্ধ করতে হবে। এক মাসের বিদ্যুৎ বিল যে কোন কারণ বশতঃ বকেয়া হলেই বিদ্যুৎ বিছিন্ন করা হয় কোন নোটিশ ছাড়া অথচ চালাকি করে বিদ‍্যুৎ বিল বেশি করার প্রবনতা বন্ধ করতে হবে।

এবিষয়ে নওয়াপাড়া পল্লী বিদ‍্যুৎ অফিসের ডিজিএম আব্দুল্লাহ আল মামুন বিদ্যুৎ ছাড়া বেশি বিল করা হয় তা অস্বীকার করে বলেন, বিষয়টি আমার জানা নেই, তবে যদি বিদ্যুৎ বিল যে পরিমান ব্যবহার হয়, তার থেকে বেশি বিল কেউ করে থাকে প্রমান হলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION