1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
একজন মায়ের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয় : এমপি সেলিমুজ্জামান - Bangladesh Khabor
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন গোপালগঞ্জে এলজিইডি’র নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান সোনারগাঁয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু’র গণসংযোগ  গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ৩ বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যাগে রাজনীতির সংশ্লিষ্টতা নেই: পরিবেশমন্ত্রী ‘১৮ বছরের কম বয়সিরা যেন মোবাইল ফোন ব্যবহার করতে না পারে’ রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা

একজন মায়ের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয় : এমপি সেলিমুজ্জামান

  • Update Time : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১০৩ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ : গভীর শ্রদ্ধা ও শোকাবহ পরিবেশে গোপালগঞ্জের মুকসুদপুর পৌর বিএনপির সাবেক সভাপতি মরহুম মতিউর রহমান মুন্সীর সহধর্মিণী এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সীর মায়েরকবর জিয়ারত করেছেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম।

শনিবার (২৫ এপ্রিল) রাতে তিনি মুকসুদপুর উপজেলার প্রভাকরদী বড় বাড়িতে গিয়ে মরহুমার কবর জিয়ারত করেন। এ সময় তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন। উপস্থিত সকলে মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনায় আল্লাহর দরবারে প্রার্থনা করেন।

কবর জিয়ারত শেষে এমপি সেলিমুজ্জামান সেলিম শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি তাদের প্রতি গভীর সমবেদনা জানান এবং ধৈর্য ধারণের আহ্বান জানান। পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে তিনি বলেন, একজন মায়ের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়, তবে তার জন্য দোয়া-ই হতে পারে সবচেয়ে বড় সান্ত্বনা।

এ সময় মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, যুবদলের কেন্দ্রীয় নেতা মাহামুদুল হাসান বাপ্পীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে দোয়া মাহফিলে অংশ নেন।

স্থানীয়দের মতে, রাজনৈতিক ব্যস্ততার মাঝেও এ ধরনের মানবিক উপস্থিতি সমাজে সহমর্মিতা ও পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করে তোলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION