1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ব্রাহ্মণবাড়িয়ায় বন্যার্তদের চিকিৎসায় ১০০ মেডিকেল টিম - Bangladesh Khabor
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় যুবককে আটকে রেখে মুক্তিপণ দাবি ও মোটরসাইকেলসহ মালামাল লুটের অভিযোগ বাউফলে ৬০টি গভীর নলকূপ বিতরণ করলেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ বাউফলে জামায়াত কার্যালয়ের সামনে কাফনের কাপড় পরে ছাত্রলীগের শপথ ও বিক্ষোভ মিছিল কোটালীপাড়ায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ : ৩৩ দিন পর আসামি বাবু গ্রেফতার বাংলাদেশ কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল পর্যটন নিয়ে কনটেন্ট তৈরি করে সম্মাননা পেলেন ইমরুল কাওসার ইমন মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির গোপালগঞ্জের সাবেক ৩ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার কোটালীপাড়ার কুশলায় চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সামাদের লক্ষ্য শিক্ষার উন্নয়ন ও মাদকমুক্ত ইউনিয়ন গড়া

ব্রাহ্মণবাড়িয়ায় বন্যার্তদের চিকিৎসায় ১০০ মেডিকেল টিম

  • Update Time : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ২১২ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ায় বন্যার্তদের চিকিৎসায় ১০০টি মেডিকেল টিম গঠন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। বন্যার্তদের চিকিৎসা ও প্রয়োজনী পরামর্শ দিতে এসব টিম ১০০টি ইউপিতে কাজ করবে।

জেলার সিভিল সার্জন ডা. মো. একরামউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, বন্যা মোকাবিলায় জেলার ১০০টি ইউপিতে ১০০টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। প্রতিটি উপজেলায় একটি করে রেপিড রেসপন্স টিম রয়েছে। প্রতিটি মেডিকেল টিমে একজন মেডিকেল অফিসারের নেতৃত্বে একজন হেলথ ইন্সপেক্টর ও স্বাস্থ্য কর্মীরা কাজ করছেন। এরই মধ্যে নাসিরনগর ও আখাউড়ার উপজেলার প্রতিটি ইউপিতে মেডিকেল টিম কাজ শুরু করেছে। বাকি উপজেলায় মেডিকেল টিম প্রস্তুত রয়েছে।

ডা. মো. একরামউল্লাহ জানান, মেডিকেল টিম বন্যা কবলিত প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইন দেবে। একই সঙ্গে ছোট শিশুরা যাতে পানিতে না পড়ে সে বিষয়ে অভিভাবকদের পরামর্শ দেবে।

তিনি আরো জানান, বন্যাকালে সাপের উপদ্রপ বেড়ে যায়। সেজন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ‘এন্টি ভেনম ভেনাম’ মজুদ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও ‘এন্টি ভেনম ভেনাম’ পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

বন্যা পরিস্থিতির দিকে সার্বক্ষণিক নজর রেখে জেলা স্বাস্থ্য বিভাগ মানুষকে সবধরনের স্বাস্থ্যসেবা দেবে বলেও জানান সিভিল সার্জন ডা. মো. একরামউল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION