1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে শাবিপ্রবি শিক্ষার্থীরা - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে পা রাখছে বাংলাদেশ, জ্বালানি লোডিং কাল বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সংরক্ষিত নারী আসনে ৪৯ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ এত বজ্রপাত হয় জানলে সুনামগঞ্জে বিয়েই করতাম না: স্পিকার সতর্ক থাকুন, কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে: দেশবাসীকে প্রধানমন্ত্রী ‘জুলাই সনদের’ আলোচনাকে কেন্দ্র করে সংসদে হইচই রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কোটালীপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত মানবাধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিতে জয়পুরহাটে হেযবুত তওহীদের মতবিনিময় সভা একজন মায়ের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয় : এমপি সেলিমুজ্জামান

বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে শাবিপ্রবি শিক্ষার্থীরা

  • Update Time : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ২০৩ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: সিলেটের বিভিন্ন অঞ্চলে হঠাৎ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে সহায়তা তহবিল থেকে ১ম ধাপে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গত বুধবার সকালে সিলেটের জকিগঞ্জের একটি টিম বন্যা কবলিত এলাকায় গিয়ে শতাধিক পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বলে জানান বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক রাজর্ষি ভট্টাচার্য।

রাজর্ষি বলেন, জকিগঞ্জ উপজেলার কেরাইয়া, মির্জারচক এবং তিরাশি গ্রামের বন্যা কবলিত একশোর বেশি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। ত্রাণ সামগ্রী হিসেবে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, লবণ ইত্যাদি দেওয়া হয়েছে বলে জানান তিনি।

তিনি আরো জানান, বন্যার্তদের সহায়তায় আমাদের সহায়তা তহবিলের কাজ চলছে। বিভিন্ন মাধ্যম থেকে প্রাপ্ত অর্থ দিয়ে ত্রাণ সহায়তা দেওয়া হবে। এছাড়া আগামী ২৬ ও ২৭ মে বিশ্ববিদ্যালয়ে চ্যারিটি ফিল্ম ফেস্টের আয়োজন করা হয়েছে। এ আয়োজন থেকে পাওয়া অর্থও ফান্ডে যোগ হবে।

এদিকে ত্রাণ বিতরণকালে জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন। তিনি শাবি শিক্ষার্থীদের উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, আগে শুনেছি, শাহজালাল বিশ্ববিদ্যালয় মানুষের পাশে দাঁড়ায়। আজ নিজ চোখে দেখার সুযোগ হলো। বন্যা কবলিত মানুষের পাশে ত্রাণ নিয়ে তারা হাজির হয়েছে।

এ সময় বন্যার্তদের চিকিৎসা সেবা দিতে এম.এ.জি ওসমানী মেডিক্যাল কলেজ শাখার সন্ধানীর সদস্যরা উপস্থিত ছিলেন। তারা প্রাথমিক চিকিৎসার পাশাপাশি ওষুধ, স্যালাইন ও পানি বিষুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION