1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ফের মেহেরপুর জেলা আওয়ামী লীগের নেতৃত্বে ফরহাদ-খালেক - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
‘মেয়েদের সঙ্গে অবাধ বিচরণ’সহ যেসব অভিযোগে শিবিরের পদ হারান আম্মার প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, কুষ্টিয়ায় স্কুল শিক্ষক আটক গোবিপ্রবি মেডিকেল সেন্টারে স্বল্পমূল্যে ডেঙ্গুসহ ১৩ পরীক্ষা চালু, থাকছে পর্যাপ্ত ওষুধ কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় আহত ৩ অক্টোবরে জ্বালানি তেলের দাম জানাল মন্ত্রণালয় স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বমঞ্চে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন কুষ্টিয়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার রূপগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও মাছের পোনা অবমুক্ত যেভাবে প্রিজন ভ্যান থেকে পালাল জেনেভা ক্যাম্পের মাদকসম্রাট

ফের মেহেরপুর জেলা আওয়ামী লীগের নেতৃত্বে ফরহাদ-খালেক

  • Update Time : সোমবার, ১৬ মে, ২০২২
  • ৮২২ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এবং এম এ খালেক ফের নির্বাচিত হয়েছেন।

সোমবার বিকেলে মেহেরপুর শহীদ সামসুজ্জোহা নগর উদ্যানে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল শেষে এ ঘোষণা দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাসিম।

এ সময় তিনি বলেন, ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত এ কমিটি মেহেরপুর জেলা আওয়ামী লীগের দায়ীত্ব পালন করবে। কিছুদিনের মধ্যেই কমিটির অন্য পদগুলো পূরণ করা হবে। নতুন কমিটিকে সব পর্যায়ের নেতাকর্মীকে সঙ্গে নিয়ে তৃণমূল আওয়ামী লীগকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করতে হবে।

সম্মেলনে আগামী তিন বছরের জন্য জিয়াউদ্দীন বিশ্বাস, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, আব্দুল মান্নান, অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম ও অ্যাডভোকেট মিয়াজান আলীকে সহ-সভাপতি, অ্যাডভোকেট ইয়ারুল ইসলামকে যুগ্ম সাধারণ সম্পাদক, প্রফেসর আব্দুল মান্নান, জয়নাল আবেদীন ও মেহেরপুর-২ আসনের এমপি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকনকে সদস্য নির্বাচিত করা হয়েছে।

এ আসম্মেলনে প্রধান বক্তা ছিলেন খুলনা বিভাগীয় আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আমিনুল আলম, পারভীন জামান কল্পনা, গ্লোরিয়া ঝর্ণা সরকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION