1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আওয়ামী লীগ দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে: কৃষিমন্ত্রী - Bangladesh Khabor
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ কুষ্টিয়ায় সংস্কৃতিমন্ত্রী জয়পুরহাটে দুর্গাপূজার নিরাপত্তা প্রস্তুতি পরিদর্শনে এসআরবি-৫ ‘লালনের চর্চার মধ্য দিয়ে আত্মার অনুসন্ধান করি’ সাদুল্লাপুরে ব্রিজের নিচে পানি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার কুষ্টিয়ায় তিনদিনের লালন স্মরণোৎসব শুরু হচ্ছে কাল শুরু হলো শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা মন্ডপে মন্ডপে উৎসবের আমেজ গোপালগঞ্জে পূজা মন্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে ঢাকা রেঞ্জ ডিআইজি বাউফলে ৮০০ জেলে পরিবারের মাঝে চাল বিতরণ বিগত সরকার শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছিল: প্রতিমন্ত্রী টুকু হয় চাঁদাবাজ থাকবে, না হয় আপনি থাকবেন: ওসিকে চিফ হুইপ

আওয়ামী লীগ দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে: কৃষিমন্ত্রী

  • Update Time : সোমবার, ১৬ মে, ২০২২
  • ৫৯৮ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ২০০৮ সালে জনগণের ভোট নিয়ে আমরা বলেছিলাম খাদ্য নিরাপত্তা দেব। আমরা ক্যাবিনেটে প্রথম এজেন্ডা হিসেবে সারের দাম কমানোর জন্য প্রস্তাব করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন ৯০ টাকা কেজির সার ১৬ টাকায় বিক্রির অনুমোদন করেন। এই সারের দাম কমানোর ফলে প্রতিবছর ভর্তুকি দিতে হচ্ছে। ফলে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। বিশ্বের বুকে আজ বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

সোমবার নরসিংদীর পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে পলাশ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আগামী নির্বাচন হবে একটা নিরপেক্ষ নির্বাচন। প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন তিনি নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবেন। তাই বিএনপিকে মানুষ হত্যা এবং সন্ত্রাসের রাজনীতি ছেড়ে গণতন্ত্রের পথে এসে নির্বাচন করার আহ্বান জানান মন্ত্রী।

পলাশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় এমপি আনোয়ারুল আশরাফ খানের সভাপতিত্বে এ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি।

এ সময় আরো বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট এ বি এম রিয়াজুল কবির কাউছার, নজরুল ইসলাম এমপি, তামান্না নুসরাত বুবলী এমপি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION