1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কমল পেঁয়াজের দাম, স্বস্তিতে ক্রেতা-বিক্রেতা - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ডকুমেন্টারিটা দেখলে মনে হয় জুলাইয়ে কোনো গণঅভ্যুত্থান হয় নাই: সারজিস জুলাই স্মৃতি জাদুঘর উন্মোচন করবে ফ্যাসিবাদের মুখোশ: প্রধানমন্ত্রী বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে, জুলাই সেই স্বাধীনতা রক্ষার লড়াই: ইশরাক আদালত বিচার করবে আওয়ামী লীগের পরিণতি কী হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ‘লজ্জিত ও ব্যথিত’ রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান দিবস- ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে প্রশাসনসহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন নানা আয়োজনে গাইবান্ধায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

কমল পেঁয়াজের দাম, স্বস্তিতে ক্রেতা-বিক্রেতা

  • Update Time : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৪৫৯ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: দিনাজপুরের হিলিতে আমদানি ও সরবরাহ বাড়ায় কমেছে আমদানিকৃত ও দেশীয় পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে দেশীয় জাতের পেঁয়াজের দাম কেজিতে ২০ টাকা আর ভারতীয় আমদানিকৃত পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১২ থেকে ১৫ টাকা। আর এতে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে পাইকার ও সাধারণ ক্রেতাদের মাঝে।

শনিবার সন্ধ্যায় হিলি বাজার ঘুরে দেখা গেছে, বাজারে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ কেজিতে ১২ থেকে ১৫ টাকা কমে প্রতিকেজি বিক্রি হচ্ছে ২৫ থেকে ২৮ টাকা দরে অন্যদিকে, দেশীয় জাতের পেঁয়াজ কেজিতে ২০ টাকা কমে বিক্রি হচ্ছে ৩০ টাকা দরে।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা কুদ্দুস আলী জানান, বাজারে এসে দেখি গত কয়েকদিনের থেকে পেঁয়াজের দাম অনেকটাই কমেছে। ৫০ টাকার পেঁয়াজ চাচ্ছে ৩০ টাকা, ৪০ টাকা কেজির পেঁয়াজ চাচ্ছে ২৮ টাকা। দাম কমায় কিছুটা হলেও আমাদের জন্য ভালো।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা রায়হান হোসেন বলেন, বাজারে পেঁয়াজের সরবরাহ বেড়েছে। এ কারণে সপ্তাহের ব্যবধানে সব পেঁয়াজের দাম কমেছে। দাম কমার কারণে বেচা-কেনা ভালো হচ্ছে। আমরা আড়ৎ এবং বন্দরে কম দামে পেঁয়াজ কিনতে পারলে বাজারেও কম দামে বিক্রি করি।

হিলি কাস্টমসের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১২৮ ট্রাকে ৩ হাজার ৩১৭ মেট্রিক টন পেয়াঁজ আমদানি হলেও পরের সপ্তাহে আমদানি হয়েছে ভারতীয় ২০৩ ট্রাকে ৫ হাজার ৭৪৬ মেট্রিক টন পেয়াঁজ। যা গত সপ্তাহের চেয়ে ২ হাজার ১২৯ টন বেশি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION