1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
লাখো প্রদীপ জ্বালিয়ে ভাষা শহিদদের স্মরণ - Bangladesh Khabor
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আমাদের নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় দুই মাসে অ্যানথ্রাক্সে রোগী আক্রান্ত ৫৪ জন প্রতি কৃষক কার্ডের বিকাশে এলো আড়াই হাজার টাকা, কোটালীপাড়ার কৃষকদের স্বস্তির হাসি কোটালীপাড়ায় ফের হামলায় দুই পক্ষের ১১ জন আহত কুষ্টিয়ার মিরপুরে বাসচাপায় নারীসহ দুইজন নিহত বাউফলে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ সমাপ্ত গোপালগঞ্জ “১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ- ২০২৬” এর ফাইনাল খেলা অনুষ্ঠিত বাউফলে ছুরিকাঘাতে দুই যুবক আহত ‘মেয়েদের সঙ্গে অবাধ বিচরণ’সহ যেসব অভিযোগে শিবিরের পদ হারান আম্মার প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, কুষ্টিয়ায় স্কুল শিক্ষক আটক

লাখো প্রদীপ জ্বালিয়ে ভাষা শহিদদের স্মরণ

  • Update Time : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৭৭ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: এবারো লাখো মোমবাতি জ্বালিয়ে ভাষা শহিদদের স্মরণ করেছে নড়াইলবাসী। শহরের কুরিরডোব মাঠে একসঙ্গে জ্বলে উঠল এসব মোমবাতি। একই সঙ্গে ওড়ানো হলো ৭১টি ফানুস।

এ মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচির আয়োজন করে জেলা একুশ উদযাপন পর্ষদ। সোমবার সন্ধ্যায় এর উদ্বোধন করেন নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

জেলা একুশ উদযাপন পর্ষদের সহ-সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুকের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর রবিউল ইসলাম, নড়াইল পৌর মেয়র আনজুমান আরা, নড়াইল-২ আসনের এমপি মাশরাফী বিন মোর্ত্তজার বাবা গোলাম মোর্ত্তজা স্বপন, পর্ষদের যুগ্ম সাধারণ সম্পাদক মলয় কুণ্ডু, আব্দুর রশিদ মন্নু প্রমুখ।

এদিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে মোমবাতি জ্বালানোর কাজে নেমে পড়েন কয়েকশ স্বেচ্চাসেবক। ধীরে ধীরে কুড়িডোবের বিশাল মাঠ অন্ধকারকে ভেদ করে আলোকিত হয়ে ওঠে। এবার মাঠে শহিদ মিনার, বাংলা বর্ণমালা ও বিভিন্ন ধরনের আলপনা তুলে ধরা হয়। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে মাছরাঙা টেলিভিশন।

১৯৯৮ সালের এদিন থেকে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের বিশাল মাঠে শুরু হয় মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি। অনেক চড়াই-উতরাই পেরিয়ে এবারো এ কর্মসূচি উদযাপন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION