1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নড়াইলে মুক্তিযোদ্ধাদের জন্য তৈরি হচ্ছে ১১ ‘বীর নিবাস’ - Bangladesh Khabor
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের ইতিহাসে সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয়ী তৃতীয় নারী রিতা নতুন সরকারের শপথ কবে জানালেন প্রেস সচিব দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়্যব নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নিজ হাতে নির্বাচনি ব্যানার-ফেস্টুন সরাচ্ছেন জামায়াত আমির গোপালগঞ্জে মন্ত্রীত্ব আসবে, স্বাস্থ্যখাতের প্রতিশ্রুতি ৩ মাসেই বাস্তবায়ন হবে : ডাঃ কে এম বাবর লালমনিরহাট-২ আসনে ধানের শীষের রোকন উদ্দিন বাবুলের জয় লাভ সোনারগাঁয়ে আজহারুল ইসলাম মান্নান বিজয়ী হওয়ায় ২ নং ওয়ার্ড বিএনপির শুভেচ্ছা তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার ফোন এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান

নড়াইলে মুক্তিযোদ্ধাদের জন্য তৈরি হচ্ছে ১১ ‘বীর নিবাস’

  • Update Time : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫৩০ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: চলতি ২০২১-২০২২ অর্থবছরে সরকারি অর্থায়নে নড়াইল সদর উপজেলায় ১ কোটি ৫৫ লাখ ১৪ হাজার ২০২ টাকা ব্যয়ে দুই নারী বীর মুক্তিযোদ্ধাসহ ১১ জন বীর মুক্তিযোদ্ধার জন্য ১১টি ‘বীর নিবাস’ তৈরি হচ্ছে। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১৪ লাখ ১০ হাজার ৩৮২ টাকা।

মঙ্গলবার সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

১১ বীর মুক্তিযোদ্ধা হলেন- হবখালী ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের বীর মুক্তিযোদ্ধা শেখ তিজার উদ্দিন, নড়াইল পৌরসভাধীন রতনগঞ্জ এলাকার বীর মুক্তিযোদ্ধা অর্পণা রানী, তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন, বাঁশগ্রাম ইউনিয়নের দারিয়াপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা লিয়াকত শিকদার, বীর মুক্তিযোদ্ধা খোকন বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা রাহিলা বেগম, নড়াইল পৌরসভাধীন মহিষখোলা এলাকার বীর মুক্তিযোদ্ধা খোকন চন্দ্র দেবনাথ, রঘুনাথপুর-ঘোড়াখালী এলাকার বীর মুক্তিযোদ্ধা দুলাল চন্দ্র শীল, মাইজপাড়া ইউনিয়নের চারিখাদা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, একই ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা জালাল আহম্মেদ, সলুয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইন্দ্রজিত বিশ্বাস।

সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোসা. নাসরিন সুলতানা জানান, বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত একতলা বিশিষ্ট ঘরে থাকছে দুটি বেড রুম, ১টি ড্রয়িং রুম, ১টি ডাইনিং রুম, বারান্দা, ২টি টয়লেট ও ১টি টিউবওয়েল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION