1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
হারানো শিশু সুমাইয়াকে খুজে পরিবারে হস্তান্তর - Bangladesh Khabor
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন বাংলাদেশসহ ৮ দেশের জন্য ভয়াবহ সতর্কবার্তা নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস, ২০৩০ সালের মধ্যে ঘাটতি পূরণের প্রত্যাশা মুকসুদপুরে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে: ধর্মমন্ত্রী কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা জয়পুরহাটে পাঠানপাড়া উচ্চ বিদ্যালয় দুর্নীতির ১৪ অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শোকজ কুষ্টিয়ায় রাস্তার অনিয়মের সংবাদ সংগ্রহকালে বাংলা টিভির সাংবাদিকের ওপর হামলা

হারানো শিশু সুমাইয়াকে খুজে পরিবারে হস্তান্তর

  • Update Time : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫০৩ জন পঠিত

মোঃ জাহিদ, পটুয়াখালী: গত ০৩-০২-২০২২ খ্রিঃ তারিখ হারিয়ে যাওয়া শিশু সুমাইয়া (০৯)’কে উদ্ধার পূর্বক পরিবারের কাছে পৌঁছে দিল মহিপুর থানা পুলিশ। শিশু সুমাইয়া (০৯), পিতা-আল আমিন, মাতা-মোসাদ্দিকা, সাং-উত্তর তারিকাটা, থানা-আমতলী, জেলা-বরগুনা’কে মহিপুর থানাধীন কুয়াকাটা সমুদ্র সৈকতে একাকি চিন্তিত অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে টহলরত মহিপুর থানা পুলিশের সদস্যেগণ শিশুটির কাছে যায় এবং নাম ঠিকানা জিজ্ঞাসা করে।

তখন শিশু সুমাইয়া (০৯) জানান, সে তার মায়ের সাথে একত্রে থাকার জন্য পটুয়াখালী শহরের তার অধ্যায়নরত আবাসিক মাদ্রাসা থেকে কাউকে কিছু না বলে বাস যোগে বরগুনা জেলার আমতলী আসার জন্য রওয়ানা দেয়। শিশু সুমাইয়া (০৯)’ তার নির্ধারিত গন্তব্যে বাস থেকে নামতে না পেরে কুয়াকাটা বাসন্ট্যান্ড এসেছে। শিশু সুমাইয়া (০৯) তাকে তার মায়ের কাছে পৌঁছে দিতে মহিপুর থানা পুলিশের টহলরত টীমের সদস্যদের কাছে কান্নাকাটি করে।

টহলরত পুলিশ সদস্যগণ বিষয়টি মোবাইল ফোনে মহিপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার মোঃ আবুল খায়েরকে জানালে অফিসার ইনচার্জ মহোদয় শিশুটিকে যত্ন করে থানায় নিয়ে আসার জন্য নারী, শিশু,বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের ইনচার্জ এসআই (নিঃ) মোঃ রাসেল সরদারকে পাঠালে তিনি শিশুটিকে থানায় নিয়ে এসে থানার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে নারী পুলিশের কাছে নিরাপদে রাখেন এবং শিশু সুমাইয়ার খাবারের ব্যবস্থা করেন।

মহিপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার মোঃ আবুল খায়ের মহোদয় তাৎক্ষণিক বিষয়টি অফিসার ইনচার্জ, আমতলী থানা মহোদয়ের সাথে যোগাযোগ সাপেক্ষে শিশুটির ঠিকানা খুঁজে পায় এবং তার পরিবারের সাথে যোগাযোগ করে। ওদিকে শিশুটির পরিবারের লোকজন তার শিশু কন্যাকে না পেয়ে বরিশাল বাস স্ট্যান্ড সহ আত্মীয় স্বজনের বাড়ি ও সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করে কোন সন্ধান না পেয়ে দিশেহারা হয়ে পড়েন।

মহিপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার মোঃ আবুল খায়ের মহোদয় শিশু সুমাইয়ার বাবা মোঃ আল আমিন সাহেবকে তাদের পরম আদরের মেয়ে মহিপুর থানার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ডেস্কে মহিলা পুলিশের তত্ত্বাবধানে আছেন। তাকে থানায় এসে নিজেদের দায়িত্বে নেয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। অফিসার ইনচার্জ মহোদয়ের ফোন কলে শিশু সুমাইয়া (০৯) এর পরিবার পাহাড় সমান দুশ্চিন্তা থেকে মুক্তি পান।

শিশু সুমাইয়া (০৯) এর বাবা-মা থানায় এসে তার মেয়েকে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং তার মেয়েকে সুস্থ ও স্বাভাবিকভাবে ফিরে পেয়ে মহিপুর থানা পুলিশকে ধন্যবাদ জানান। অফিসার ইনচার্জ খোন্দকার মোঃ আবুল খায়ের মহোদয় শিশু সুমাইয়াকে তার বাবা-মায়ের জিম্মায় প্রদানকালীন সময়ে শিশু সুমাইয়া (০৯)’কে তার মায়ের কাছে রাখার জন্য অনুরোধ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION