1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
রাজধানীর সব ড্রেন ১৫ মার্চের মধ্যে পরিষ্কারের নির্দেশ - Bangladesh Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সুস্থ সবল জনগোষ্ঠী ব্যতীত একটি দেশ অর্থনৈতিক ভাবে সমৃদ্ধশীল রাষ্ট্র হতে পারে না : স্বাস্থ্যমন্ত্রী ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান সাব্বির মোস্তফা বাংলাদেশের সঙ্গে সীমান্ত বাণিজ্য ফের চালু করতে চায় মিয়ানমার এনআইডি সংশোধন সহজ করতে ইসির কমিটি যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘সর্বোচ্চ মর্যাদা’ দেয় তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী আদালতে আসামির পাউরুটির ভেতরে গাঁজা-ইয়াবা সাদুল্লাপুরে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, প্রধান আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার শ্রীপুরে সন্ত্রাস ও মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে -২০২৫ সালে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান

রাজধানীর সব ড্রেন ১৫ মার্চের মধ্যে পরিষ্কারের নির্দেশ

  • Update Time : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ৪৪৭ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: নগরীর জলজট ও জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে আধুনিক প্রযুক্তির মাধ্যমে আগামী ১৫ মার্চের মধ্যেই রাজধানীর সব ড্রেন পরিষ্কারের নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

সোমবার (৩১ জানুয়ারি) গুলশান-২ নগর ভবনের হল রুমে আয়োজিত জলজট ও জলাবদ্ধতা সংক্রান্ত আলোচনা সভায় এ নির্দেশ দেন তিনি।

আতিকুল ইসলাম বলেন, ডিএনসিসির ১০টি অঞ্চলের জন্য ১০টি র‍্যাপিড অ্যাকশন টিম গঠন করা হবে, যারা অঞ্চলভিত্তিক সমস্যা সমাধানে দ্রুত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।

ডিএনসিসি মেয়র বলেন, ডিএনসিসির আওতাধীন খাল উদ্ধারে ৪২টি ডেড স্পট চিহ্নিত করা হয়েছে, যেখানে আগে খাল থাকলেও এখন আর নেই। তাই জনগণের সহায়তায় খালগুলো উদ্ধার ও পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম অব্যাহত থাকবে। নগরীর জলাবদ্ধতা ও দূষণ নিয়ন্ত্রণে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

এ সময় অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এস এম শরিফ-উল ইসলাম, প্রধান সম্পত্তি কর্মকর্তা মোজাম্মেল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION