1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মাস্টারপ্ল্যান ছাড়া পরিকল্পিত শহর গড়া সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় ঠান্ডাজনিত উপসর্গ নিয়ে ৯৭ শিশু ভর্তি, হাসপাতালে মিলছে না ওষুধ-সিরিঞ্জ মাস্টারপ্ল্যান ছাড়া পরিকল্পিত শহর গড়া সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক ৩০ এপ্রিল সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী: আমিনুল হক রেমিট্যান্স ইতিহাসে নতুন রেকর্ড সংবিধান সংস্কারের জন্য জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করব: জামায়াত আমির রাজনৈতিক হয়রানিমূলক ২৩ হাজারের বেশি মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের সুখবর দিলেন প্রধানমন্ত্রী সংবিধান সংশোধনে শিগগির কমিটি করা হবে: চিফ হুইপ গোপালগঞ্জ সাধারণ মানুষের পাশে থাকতে চাই : এ্যাড. কাকলি মৃধা পার্থ ফায়ার করেছেন কিন্তু ব্যাক ফায়ার হয়ে গেছে: বিরোধী দলীয় নেতা

মাস্টারপ্ল্যান ছাড়া পরিকল্পিত শহর গড়া সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক

  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ২৮ জন পঠিত
মাস্টারপ্ল্যান ছাড়া পরিকল্পিত শহর গড়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
বুধবার (১ এপ্রিল) ডিএসসিসির নগর ভবনে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম, বাংলাদেশের (ইউডিজেএফবি) কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সভাপতি মতিন আবদুল্লাহ, সহ-সভাপতি ফয়সাল খান, সাধারণ সম্পাদক হাসান ইমনস, উপদেষ্টা অমিতোষ পাল ও হেলিমুল আলমসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, পাকিস্তান আমলে শেরেবাংলা নগরকে দ্বিতীয় শহর হিসেবে মাস্টারপ্ল্যান করে রাখা হয়েছিল। বর্তমানে বাস্তবায়নে কিছুটা ব্যত্যয় হয়েছে। কিন্তু এখন ওই এলাকাটা অনেকটাই পরিকল্পিত শহর। অনেক বড় বড় রাস্তা। দেখতে খুবই সুন্দর। মন্ত্রণালয়ের অনেক বিভাগ ওই এলাকায় স্থানান্তর করা হয়েছে।
তিনি বলেন, ধূপখোলায় তিনটি মাঠ ছিল, সেখানে একটি মাঠ রেখে বাকি জায়গায় মার্কেট করেছে সাবেক মেয়র ব্যারিস্টার তাপস। এটা একদম ঠিক করেনি। নগরীতে এমনিতেই মাঠের সংকট। আমরা ওয়ার্ডভিত্তিক মাঠ করার চেষ্টা করছি। অন্তত দুটি ওয়ার্ড মিলে যেন একটি খেলার মাঠ করা যায়, সেটা গুরুত্ব দিয়ে কাজ করছি।
আবদুস সালাম বলেন, রাজধানীতে যানজট নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে কিছু উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে আন্তঃজেলা বাসগুলো সরিয়ে কাঁচপুর টার্মিনালে নেওয়ার কাজ চলছে। কাঁচপুর আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণের কাজ চলছে। এছাড়া কেরানীগঞ্জের বাঘৈরে আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণ করা হবে। এই আন্তঃজেলা বাস টার্মিনালগুলো হয়ে গেলে শহরের ভেতর জেলার বাস আসবে না। এতে যানজট অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে।
তিনি বলেন, রাজধানীতে বহু সমস্যা রয়েছে। এই সমস্যাগুলো সমাধানে সমন্বয় দরকার। এর জন্য প্রয়োজন নগর সরকার। নগর সরকার গঠন না হলে এসব সমস্যা সমাধান সম্ভব নয়। আশা করি বর্তমান প্রধানমন্ত্রী সেদিকে যাবেন। এছাড়া ফুটপাত দখল, মার্কেট দখল, অনিয়ন্ত্রিত রিকশাসহ নগরীর সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের জন্য আমরা কাজ করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION