1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ঢাকায় প্রথম নারী নয়া ডিসি ফরিদা, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ - Bangladesh Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সুস্থ সবল জনগোষ্ঠী ব্যতীত একটি দেশ অর্থনৈতিক ভাবে সমৃদ্ধশীল রাষ্ট্র হতে পারে না : স্বাস্থ্যমন্ত্রী ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান সাব্বির মোস্তফা বাংলাদেশের সঙ্গে সীমান্ত বাণিজ্য ফের চালু করতে চায় মিয়ানমার এনআইডি সংশোধন সহজ করতে ইসির কমিটি যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘সর্বোচ্চ মর্যাদা’ দেয় তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী আদালতে আসামির পাউরুটির ভেতরে গাঁজা-ইয়াবা সাদুল্লাপুরে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, প্রধান আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার শ্রীপুরে সন্ত্রাস ও মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে -২০২৫ সালে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান

ঢাকায় প্রথম নারী নয়া ডিসি ফরিদা, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১৩০ জন পঠিত

আজমানুর রহমান ভূইয়া, ঢাকা : ঢাকা জেলায় প্রথমবারের মতো নারী জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন গোপালগঞ্জের কৃতি সন্তান ফরিদা খানম। এই নিয়োগে ঢাকা জেলার প্রশাসনিক ইতিহাসে নতুন এক অধ্যায় রচনা করেছে।

বুধবার (২২ এপ্রিল) ঢাকার জেলা প্রশাসক (ডিসি) মো. রেজাউল করিমকে পদ থেকে প্রত্যাহার করে নতুন ডিসি ফরিদা খানকে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

নয়া ডিসি ফরিদা খানম এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

গোপালগঞ্জ বাসীর পক্ষ থেকে গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুজন সিকদার বলেন, গোপালগঞ্জের কৃতি সন্তান আমাদের ফরিদা খানমের প্রতি দেশের সব থেকে গুরত্বপূর্ণ জেলার দায়িত্ব দিয়ে আস্থা রেখেছেন আমাদের প্রধানমন্ত্রী। আশা করি, তাঁর আস্থার জায়গা ধরে রাখতে কাজ করবে ডিসি ফরিদা।

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক ঢাকা জেলার উন্নয়ন ও জনগণের কল্যাণে এক নতুন দিগন্ত উন্মোচন করবে, এমন বিশ্বাস পোষণ করছেন স্বেচ্ছাসেবক দলের এই নেতা।

উল্লেখ্য, বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৫তম ব্যাচের এই সদস্য ৫ আগস্ট পরবর্তী সময়ে ২০২৪ সালের সেপ্টেম্বরে তিনি জেলা প্রশাসক হয়ে চট্টগ্রামে গিয়েছিলেন। গত বছরের ২১ সেপ্টেম্বর পরে তাকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে বদলি করা হয়। এরপর তাঁকে বদলি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আনা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION