1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মাঘের শীতেই লালচে-কমলা আভা ছড়াচ্ছে বসন্তের পলাশ - Bangladesh Khabor
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফ্যাসিস্ট বলায় এনসিপির এমপিকে ২ ঘণ্টা ঘেরাও, উদ্ধার করল পুলিশ কোটালীপাড়ায় ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা ও গাজীপুর সিটি করপোরেশনের তিন প্রশাসক ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে যাওয়া ইউনূসের গেজেট কোথায় কড়াইল বস্তিতে ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে মাদ্রাসা পুড়ে ছাই বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ইসরায়েলে আবারও হামলা, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত ‘২ দিনে দেশ অচল হবে’ আসিফের এমন মন্তব্য নিয়ে যা জানা গেল হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর

মাঘের শীতেই লালচে-কমলা আভা ছড়াচ্ছে বসন্তের পলাশ

  • Update Time : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ৩৭৪ জন পঠিত

এখনো শীত শেষ হয়নি। এবার শীতেই নওগাঁ শহরে দেখা মিলেছে পলাশ ফুলের। অসময়ে লালচে কমলা রঙের আভায় নওগাঁ শহরের ব্যস্ততম মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর পলাশ ফুল প্রকৃতিকে রাঙিয়ে দিয়েছে।

এ চত্বরের এক পাশে গাছে গাছে পলাশ রঙের পসরা সাজিয়েছে। আর এই ফুলকে ঘিরে অসময়ে বসন্ত উৎসবে মেতেছে কোকিল, বুলবুলি, শালিকের মতো ছোট গানের পাখিরা।

পলাশ পর্ণমোচী বৃক্ষ জাতীয় ফুল গাছ। উচ্চতা গড়ে ১২ থেকে ১৫ মিটার। শাখা-প্রশাখার সামনে থোকায় থোকায় ফুল ফোটে। কুঁড়ি দেখতে অনেকটা বাঘের নখের আকৃতির মতো। বাকল ধূসর। শাখা-প্রশাখা ও কাণ্ড আঁকাবাঁকা। নতুন পাতা রেশমের মতো সূক্ষ্ম। গাঢ় সবুজ পাতা ত্রিপত্রী, দেখতে অনেকটা মান্দার গাছের পাতার মতো হলেও আকারে বড়। শীত মৌসুমে গাছের সব পাতা ঝরে যায়।

গ্রীষ্মে নতুন পাতা গজায়। ফুল ফোটার সময় গাছ থাকে পাতাশূন্য। গাছের শাখা-প্রশাখা নরম। ফুল শেষে গাছে ফল ধরে। ফল দেখতে অনেকটা শিমের মতো। বীজ ও ডাল কাটিংয়ের মাধ্যমে পলাশের বংশবিস্তার ঘটানো হয়।

প্রতিকূল পরিস্থিতিতে অসময়ে নওগাঁর রাস্তার পাশে অন্তত ১০-১২টি পলাশ গাছ রয়েছে; যাতে শীতের মধ্যভাগেই লালচে কমলা রঙের ফুলের দেখা মিলছে।

এ পথে আসা-যাওয়ার সময় ইট-পাথরের নগরীর বাসিন্দাদের মনে পলাশ ফুল দেখে ভালোলাগার আবহ ছড়িয়ে যাচ্ছে। অসময়ে পলাশ ফুল ফোঁটার পেছনে আবহাওয়া পরিবর্তনের প্রভাব রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নওগাঁর বদলগাছী উপজেলা কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায় , বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে আবহাওয়ায় বড় ধরণের অদল-বদল হয়েছে।

নওগাঁ সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফজিলাতুন নেছা মিলি বলেন, ‘বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে ষড়ঋতুর বাংলাদেশে ঋতুর চারিত্রিক পরিবর্তন হচ্ছে। আর এর প্রভাব পড়ছে পরিবেশ ও প্রকৃতিতে। বসন্ত ঋতু আসার আগে পলাশ ফুল ফোঁটার পেছনেও আবহাওয়ার পরিবর্তণের প্রভাব বলে মনে করছেন তিনি। এক সময় গ্রাম-গঞ্জে অনেক পলাশ গাছ দেখা গেলেও আজকাল কদাচিৎ তার দেখা পাওয়া যায়। এমন অবস্থায় অসময়ে নওগাঁ শহরে পলাশের পসরাকে শহরবাসী দেখছেন প্রকৃতির আশীর্বাদ হিসেবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION