1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
হাতীবান্ধায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো চাচা-ভাতিজার - Bangladesh Khabor
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বাউফলে ‘রেকটি’ সিরাপ ও মাদক বিক্রির টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ বালুভর্তি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে বিলের পানিতে, দুই ঘণ্টা পর উদ্ধার হল হেলপারের মরদেহ কোটালীপাড়ায় বিবাহিত ও অবিবাহিতদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সংসদে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়েছে: রুমিন ফারহানা সংসদের ৬ বিল পাশ, তৃতীয় অধিবেশনের সমাপ্তি কোটালীপাড়ায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ মাহবুব উদ্দিন খোকনের ওই আচরণ সঠিক ছিল না: আইনমন্ত্রী ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় মাদ্রাসার স্থাপনা আটকে দোকান নির্মাণ; ক্ষুব্ধ শিক্ষার্থী-এলাকাবাসী সরকার বাঁকাপথে এগোচ্ছে, সঠিক পথে ফিরতে হবে: শিবির সভাপতি

হাতীবান্ধায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো চাচা-ভাতিজার

  • Update Time : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ৪৩৭ জন পঠিত

মো.হাসমত উল্ল্যাহ, লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা ট্রাকের ধাক্কায় এবার প্রাণ গেল চাচা ভাতিজার। বুধবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আরডিআরএস অফিসের সামনে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু নাঈম উপজেলার বড়খাতা পূর্ব সাড়ডুবি গ্রামের ফারুক হোসেনের ছেলে। সে হাতীবান্ধা ক্যামব্রিয়ান স্কুলের নার্সারি শাখার শিক্ষার্থী। অন্যজন ইমরান (২১) উপজেলার একই এলাকার আব্বাস আলী ছেলে। দুইজন সম্পর্কে চাচা-ভাতিজা।

জানা গেছে, বুধবার সকালে নাঈমকে নিয়ে বাবা ফারুক হোসেন ও চাচা ইমরান মোটরসাইকেলে করে স্কুলে নিয়ে যাচ্ছিলেন। পথে উপজেলার আরডিআরএস অফিসের সামনে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের ওপর হঠাৎ মোটরসাইকেল নিয়ে পড়ে যান তারা। এ সময় দ্রুতগতিতে ছুটে আসা বুড়িমারীগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে আহত হন শিশু নাঈম ও তার চাচা ইমরান।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক শিশু নাঈমকে মৃত ঘোষণা করেন। এদিকে ইমরানকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ইমরানের মৃত্যু হয়।

আটক ট্রাকচালক আব্দুর রশিদ (৩৭) উপজেলার ফকিরপাড়া ইউপির দালাল পাড়া এলাকার মৃত আতাউরের ছেলে এবং সহকারী চালক জেলাল হোসেন (২৬) জেলার পাটগ্রাম উপজেলার নবীনগর এলাকার আশরাফ আলীর ছেলে বলে জানাগছে।

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মিনতিয়াজ কবির বলেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছে। এ ছাড়া গুরুতর আহত এক জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION