1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার - Bangladesh Khabor
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস, ২০৩০ সালের মধ্যে ঘাটতি পূরণের প্রত্যাশা মুকসুদপুরে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে: ধর্মমন্ত্রী কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা জয়পুরহাটে পাঠানপাড়া উচ্চ বিদ্যালয় দুর্নীতির ১৪ অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শোকজ কুষ্টিয়ায় রাস্তার অনিয়মের সংবাদ সংগ্রহকালে বাংলা টিভির সাংবাদিকের ওপর হামলা ‘আমি এখনো জামায়াতের’ গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী

গোপালগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার

  • Update Time : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ৬৩৬ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জে জান্নাতুল ফেরদাউস জান্নাতী (৩২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে সদর উপজেলার করপাড়া ইউনিয়নের হাটবাড়িয়া গ্রামের নিজ বাড়ির বাথরুম থেকে তার লাশ উদ্ধার করে সদর থানা পুলিশ।

নিহত জান্নাতীর মুখে রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে। তিনি হাটবাড়িয়া গ্রামের মোস্তফা মোল্লার স্ত্রী এবং করপাড়া আলিম মাদ্রাসার আয়া ছিলেন। ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার নিহাত আদনান তাইয়ান ও অতিরিক্ত পুলিশ সুপার, (সদর সার্কেল) মো. খায়রুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহত জান্নাতীর শিশু কন্যা তাসিন জানিয়েছে, গতবৃহস্পতিবার দিবাগত ভোর রাতে তার মা প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের পাশে বাইরের বাথরুমে যান। এ সময় টিনের চালে আঘাতের শব্দ পেয়ে ভয়ে সে ও তার ভাই শিশু তাহামিদ ঘুমিয়ে পড়ে। সকালে উঠে তার মাকে বিভিন্ন স্থানে খুঁজতে থাকে তারা। পরে বাথরুমের মধ্যে মৃত অবস্থায় তার মাকে পাওয়া যায়। ঘরের ভেতর চাল ছড়ানো ছিটানো দেখতে পায়। তার মায়ের নাক এবং কানের দুল ছিল। কিন্তু কে বা কারা তা নিয়ে গেছে, তারা বলতে পারে না। নিহত জান্নাতীর স্বামী ঢাকায় প্রাইভেটকার চালান। তিনি ঢাকায় রয়েছেন।

ধারণা করা হচ্ছে ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে।

সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মুকুল হোসেন সরদার বলেন, লাশটি উদ্ধার করে আমরা ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই বোঝা যাবে কী ঘটনা ঘটেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION