1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন সেনাপ্রধান - Bangladesh Khabor
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মন্ত্রীর হুঁশিয়ারির চার দিনের মাথায় প্রকৌশলীকে খাগড়াছড়িতে বদলি সংসদে ঋণ খেলাপিদের ‘ঋণখেলাপি’ বলতে না পারলে আর কোথায় বলব? হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান নিয়ে আপত্তি, সমাধান দিলেন স্পিকার করের হার না বাড়িয়ে রাজস্ব সংগ্রহ বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে: তিতুমীর পরীমনিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই: মঞ্জু বর্তমানে কারাগারে ৭৭ হাজার ৪০ জন বন্দি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী এ দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা: প্রধানমন্ত্রী

দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন সেনাপ্রধান

  • Update Time : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ৪১২ জন পঠিত

অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। শনিবার দুপুরে রাজধানীর ডেমরায় করিম জুট মিলস প্রাঙ্গণে সদর দপ্তর লজিস্টিকস এরিয়ার সার্বিক তত্ত্বাবধানে এক হাজার অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি।

এ সময় আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল এস এম মতিউর রহমানসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান বলেন, শীতবস্ত্র বিতরণ ছাড়াও সেনাবাহিনীর মেডিকেল দল বিনা মূল্যে মানুষের স্বাস্থ্যসেবা প্রদান করছে। বাংলাদেশ সেনাবাহিনী দেশমাতৃকার সেবায় সর্বদা নিয়োজিত রয়েছে। যেকোনো দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় এবং দেশের সব প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সাধারণ মানুষের পাশে থেকে দেশ গঠনে তাঁদের নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখবে। তিনি আরও বলেন, ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে।

সেনাবাহিনী প্রধানের নির্দেশে প্রতিবছরের ন্যায় এ বছরও শীত মৌসুমে অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণসহ নানাবিধ জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় শীতকালীন প্রশিক্ষণ পরিদর্শন শেষে সেনাবাহিনী প্রধান স্থানীয় দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION