1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ইসলামপুরে স্কুলশিক্ষার্থীদের টিকাদান শুরু - Bangladesh Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সুস্থ সবল জনগোষ্ঠী ব্যতীত একটি দেশ অর্থনৈতিক ভাবে সমৃদ্ধশীল রাষ্ট্র হতে পারে না : স্বাস্থ্যমন্ত্রী ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান সাব্বির মোস্তফা বাংলাদেশের সঙ্গে সীমান্ত বাণিজ্য ফের চালু করতে চায় মিয়ানমার এনআইডি সংশোধন সহজ করতে ইসির কমিটি যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘সর্বোচ্চ মর্যাদা’ দেয় তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী আদালতে আসামির পাউরুটির ভেতরে গাঁজা-ইয়াবা সাদুল্লাপুরে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, প্রধান আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার শ্রীপুরে সন্ত্রাস ও মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে -২০২৫ সালে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান

ইসলামপুরে স্কুলশিক্ষার্থীদের টিকাদান শুরু

  • Update Time : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ৯৭৭ জন পঠিত

জামালপুর সংবাদদাতাঃ জামালপুরের ইসলামপুরে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের ফাইজারের টিকার প্রথম ডোজ দেওয়ার মধ্য দিয়ে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এ উপজেলায় ৩৪ হাজার ৮৯৩ জন শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে।

সোমবার সকালে ১২-১৭ বছরের শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়ার মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট জামাল আব্দুন নাছের বাবুল।

জানা গেছে, দেশের কয়েকটি স্কুলের ১২০ জন শিক্ষার্থীকে পরীক্ষামূলকভাবে করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ দেওয়া হয়ন তাদের কারো কোনো সমস্যা না হওয়ায় এখন সারাদেশে স্কুলশিক্ষার্থীদের টিকার আওতায় আনা হচ্ছে।

এ সময় ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এম. আবু তাহের, নারী ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, উপজেলা প্রকৌশলী আমিনুল হক, উপজেলা আওয়ামী লীগের সদস্য নুর ইসলাম নুর, রাহাত পাহলোয়ানসহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION