1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দেশের মানুষের অভাব অনেকটাই কমে গেছে: ত্রাণ প্রতিমন্ত্রী - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী ও বৃত্তি পরীক্ষার দিনে ইউপি ভোট নির্ধারণ ইসির জয়পুরহাটে কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ে এক সঙ্গে ২৫ ছাত্রী অসুস্থ্য গাইবান্ধায় সড়কে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা-ভাঙচুর, আহত ৬ কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে এবার সরিয়ে দেওয়া হলো গুলশান বিভাগের ডিসিকে বাউফলে প্রান্তিক পেশাজীবীদের প্রশিক্ষণ শেষে নগদ অর্থ বিতরণ বাউফলে ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

দেশের মানুষের অভাব অনেকটাই কমে গেছে: ত্রাণ প্রতিমন্ত্রী

  • Update Time : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৪৭ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, দেশের মানুষের অভাব অনটন অনেকটাই কমে গেছে। দেশে দরিদ্র জনগোষ্ঠীর জন্য বহুমুখী কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে।

বৃহস্পতিবার সকালে জামালপুরের মাদারগঞ্জ ও বগুড়ার সারিয়াকান্দি নৌঘাটের রাস্তা পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় এনামুর রহমান এসব কথা বলেন। মাদারগঞ্জ উপজেলা প্রশাসন এ মতবিনিময় সভার আয়োজন করে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের আমলে মানুষের সচেনতা বৃদ্ধি পাওয়ায় দেশ এগিয়ে যাচ্ছে। কার্তিক মাসে এখন আর চরাঞ্চলে মঙ্গা হয় না। সেই মঙ্গাকে এখন জাদুঘরে পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির আওতায় শ্রমিক নিয়োগের স্বচ্ছতার জন্য শুধু অগ্রাধিকার তালিকা থেকে শ্রমিক বাছাই না করে নিরপেক্ষ তালিকা প্রস্তুত করতে নির্দেশ দেন ত্রাণ প্রতিমন্ত্রী। একই সঙ্গে তিনি মাদারগঞ্জের উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

জামালপুরের জেলা প্রসাশক মুর্শেদা জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. কামরুল হাসান, জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী, মাদারগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান বেলাল, মাদারগঞ্জ পৌর মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির।

এর আগে, ডা. মো. এনামুর রহমান, মির্জা আজম ও মো. কামরুল হাসান মাদারগঞ্জ-সারিয়াকান্দি সড়কটি পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION