1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বদলে যাচ্ছে জামালপুর জেলা কারাগার - Bangladesh Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সুস্থ সবল জনগোষ্ঠী ব্যতীত একটি দেশ অর্থনৈতিক ভাবে সমৃদ্ধশীল রাষ্ট্র হতে পারে না : স্বাস্থ্যমন্ত্রী ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান সাব্বির মোস্তফা বাংলাদেশের সঙ্গে সীমান্ত বাণিজ্য ফের চালু করতে চায় মিয়ানমার এনআইডি সংশোধন সহজ করতে ইসির কমিটি যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘সর্বোচ্চ মর্যাদা’ দেয় তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী আদালতে আসামির পাউরুটির ভেতরে গাঁজা-ইয়াবা সাদুল্লাপুরে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, প্রধান আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার শ্রীপুরে সন্ত্রাস ও মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে -২০২৫ সালে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান

বদলে যাচ্ছে জামালপুর জেলা কারাগার

  • Update Time : শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ৭৪১ জন পঠিত

সরকারের উন্নয়নের ছোঁয়ায় বদলে যাচ্ছে জামালপুর জেলা কারাগার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার সাক্ষী হয়ে ৬তলা বিশিষ্ট অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন নতুন কারাগার ভবনসহ নানা স্থাপনা হতে যাচ্ছে।

পুরোনো এ কারাগারের প্রশাসনিক ভবন, কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন সুবিধা এবং নারী, পুরুষ ও কিশোর বন্দিদের ওয়ার্ড নির্মাণসহ ২১০ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক বিভিন্ন সুযোগ সুবিধা সম্পন্ন জামালপুর জেলা কারাগার পুনর্নির্মাণ নামে একটি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

শনিবার এ ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি।

প্রকল্পটি সম্পন্ন হলে কারাগার আর কারাগার থাকবে না, বন্দিদের সংশোধনের পাঠশালায় পরিণত হবে।

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি বলেন, ব্রিটিশ আমলে গড়া পুরোনো জরাজীর্ণ কারাগারটি ৬তলা বিশিষ্ট আধুনিক ভবন নির্মিত হতে যাচ্ছে। থাকছে অত্যাধুনিক সব সুযোগ সুবিধা। প্রকল্পটি সম্পন্ন হলে কারাগার আর কারাগার থাকবে না, বন্দিদের সংশোধনের পাঠশালায় পরিণত হবে।

জামালপুর জেলা কারাগারের জেল সুপার আবু ফাত্তাহ বলেন, মেয়াদ উত্তীর্ণ ঝুঁকিপুর্ণ ভবনে বন্দিরা জীবনেব ঝুঁকি নিয়ে বসবাস করছে তেমনি আমরাও ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছি। প্রকল্পটি পাশ হলে অত্যাধুনিক কারাগারে বন্দিদের দীর্ঘদিনের দুর্ভোগ লাগব হবে।

তিনি আরো বলেন, প্রস্তাবিত নতুন এই প্রকল্পে জামালপুর কারাগারের পুরাতন অবকাঠামো বলতে আর কিছুই থাকবে না। সবকিছুই করা হবে নতুন করে।

এ সময় জেলা কারাগার কর্তৃপক্ষসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ভিত্তি প্রস্তর স্থাপনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর আসনের এমপি ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION