1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আখাউড়া স্থল বন্দরের কার্যক্রম শুরু - Bangladesh Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী জামায়াত-শিবিরের নেতৃত্বে এনসিপি একাকার: পানিসম্পদ মন্ত্রী দক্ষিণ কোরিয়ার বাজারে ৯৭ শতাংশ পণ্যে শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ সংঘর্ষের পর হল ছাড়ল শিবির, ঢুকল ছাত্রদল ৫ আগস্ট-কে কেন্দ্র করে গোপালগঞ্জে বাড়তি নিরাপত্তা: ৫ প্লাটুন বিজিবি মোতায়েন বিদ্যুৎ বিলের বিষয়ে যা বললেন আজহারী কোটালীপাড়ায় আধুনিক স্বাস্থ্যসেবার অঙ্গীকার নিয়ে যুক্ত হলো ‘হেলথকেয়ার জেনারেল হাসপাতাল’ ​মুকসুদপুর পৌরবাসীর জনদুর্ভোগ নিরসনে ও জলাবদ্ধতা দূরীকরণে পৌর প্রশাসকের বিভিন্ন এলাকা পরিদর্শন শহীদের আত্মত্যাগে গড়ে ওঠা জাতীয় ঐক্য যেকোনো মূল্যে রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী জ্বালানি সংকট নিরসনে ৩ নির্দেশনা প্রধানমন্ত্রীর

আখাউড়া স্থল বন্দরের কার্যক্রম শুরু

  • Update Time : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ৫২৫ জন পঠিত

ডেস্ক রিপোর্টঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দর দু’দিন বন্ধ থাকার পর সোমবার সকাল থেকে যাবতীয় আমদানি রফতানি কার্যক্রম শুরু হয়েছে।

খ্রিস্টান সম্প্রদায়ের শুভ বড় দিন (ক্রিসমাস) ও উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনের কারণে এ স্থল বন্দর দু’দিন বন্ধ রাখা হয়। তবে এ সময় উভয় দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

আখাউড়া স্থল বন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বলেন, খ্রিস্টান সম্প্রদায়ের শুভ বড় দিন ও উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের কারণে এ বন্দরের যাবতীয় আমদানি রফতানি কার্যক্রম দুদিন বন্ধ রাখা  হয়। তবে আমদানি রফতানি  না হওয়ার বিষয়টি ভারতীয় ব্যবসায়ীদেরকে জানানো হয়েছিল। সোমবার সকাল থেকে যাবতীয় আমদানি রফতানি কার্যক্রম শুরু হয়েছে।

আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ আব্দুল হামিদ জানায়, খ্রিস্টান সম্প্রদায়ের শুভ বড় দিন ও পরদিন  উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন থাকায় এ বন্দর দিয়ে আমদানি রফতানি কার্যক্রম দুদিন বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু’দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। সোমবার সকাল থেকে এ বন্দরের কার্যক্রম শুরু হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION