1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাট মাতাবেন ইমরান, সঙ্গে সুকুমার বাউল ও রিংকু - Bangladesh Khabor
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বাউফলে মাদক, চুরি ও ডাকাতি প্রতিরোধে মানববন্ধন ও পদসভা অনুষ্ঠিত রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত: শামা ওবায়েদ আসিফের গাড়িতে গুলি: হামলাকারী সম্পর্কে যেসব তথ্য দিল পুলিশ বাউফলে খাল থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার, শরীরে বাঁধা ১৬টি ইট সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী এম এ মিলন ভুঁইয়ার গণসংযোগ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা, ২ পুলিশকে মারধর গাইবান্ধায় গভীর রাতে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ জয়পুরহাটে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ও ইনজেকশন জব্দ, আটক ৪ তরুণ প্রজন্মকে মাদকাসক্তি থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

জয়পুরহাট মাতাবেন ইমরান, সঙ্গে সুকুমার বাউল ও রিংকু

  • Update Time : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ৪৮৮ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ ২১/ডিসেম্বর
জয়পুরহাট মাতাবেন ইমরান, সঙ্গে সুকুমার বাউল ও রিংকু
দেশের এই সময়কার শীর্ষ জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান। একক গানে তার জনপ্রিয়তা তুঙ্গে। যার সুবাদে দেশের বিভিন্ন অঞ্চলে কনসার্ট করে ব্যস্ত সময় পার করছেন তিনি। এবার ইমরান মাতাবেন জয়পুরহাট।
সেখানকার জেলা পুলিশের আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।আজ মঙ্গলবার (২১ ডিসেম্বর) জয়পুরহাট পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত হবে এই কনসার্ট। এতে ইমরান ছাড়াও অংশ নিচ্ছেন ক্লোজআপ ওয়ান খ্যাত রিংকু, সুকুমার বাউল ও গায়িকা সনিয়া রমা। জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা এ তথ্য নিশ্চিত করেছেন।
সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড ও শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের সার্বিক সহযোগিতায় আজকে সন্ধ্যা ৬টা থেকে মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনটি শুরু হবে। এখানে জয়পুরহাট রবীন্দ্র সংগীত সম্মেলন পরিষদ ও শিল্পকলা একাডেমীর শিল্পীরাও সংগীত পরিবেশন করবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান। অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন ডিআইজি হাবিবুর রহমানের সহধর্মীনি ডা. ওয়াজেদ শামসুন্নাহার ও ডিআইজি আব্দুল বাতেনের সহধর্মীনি নুর জাহান আক্তার হীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION